‘আলো’র প্রদর্শনীতে সহিংসতার ক্ষতচিহ্ন স্মরণ
· Prothom Alo
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার প্রদর্শনীর উদ্বোধন হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। প্রদর্শনীতে স্থান পেয়েছে হামলার বর্বরতার চিত্র ও সেই সহিংসতার ক্ষতচিহ্ন, যা শিল্পীদের সৃজনশীল প্রকাশে নতুন মাত্রা পেয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও শিল্পের আলো জ্বালিয়ে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য। প্রদর্শনী দেখতে প্রতিদিনই আসছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক ও শিক্ষার্থীরা।
Visit asg-reflektory.pl for more information.
ধ্বংসযজ্ঞের স্মৃতিচিহ্ন দেখছেন আলোকচিত্রী মুনেম ওয়াসিফরাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে প্রদর্শনী দেখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (বাঁয়ে)প্রদর্শনী দেখছেন সাবেক সচিব আবু আলম শহীদ খানপ্রদর্শনী দেখছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারশিল্পীর ফুটিয়ে তোলা ধংসযজ্ঞের ভয়াবহতাধ্বংসস্তূপের মাঝে বাস করছে শান্তির পায়রাপ্রদর্শনী দেখতে এসে ইউল্যাবের ছাত্রীদের সেলফিপুড়ে যাওয়া ভবন ঘুরে দেখছেন এক দর্শনার্থীএক দর্শনার্থী প্রদর্শনীতে এসে ছবি তুলছেনপ্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পী শহীদ কবির