রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন টি–টুয়েন্টি অধিনায়ক ইব্রাহিম

· Prothom Alo

আফগানিস্তানের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক হয়েছেন ২৪ বছর বয়সী ওপেনার ইব্রাহিম জাদরান। রশিদ খানকে সরিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে তাঁকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

Visit rhodia.club for more information.

অবশ্য যে সিরিজ দিয়ে ইব্রাহিমের অধিনায়কত্ব শুরুর কথা, সেটিই এখন পর্যন্ত অনিশ্চিত। ১৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের শারজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা ও এর জেরে মধ্যপ্রাচ্যের যেসব দেশ আক্রান্ত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তার মধ্যে একটি। পরিস্থিতির উন্নতি না হলে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরই অধিনায়ক রশিদকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছিল। আজ সেটিকে সত্য করে এসিবি ইব্রাহিমের নাম ঘোষণা করে। রশিদের নেতৃত্বেই ২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান, এমনটা স্মরণ করিয়ে দিয়ে এসিবির বিবৃতিতে লেখা হয়, ‘এসিবির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ আমাদের টিম ম্যানেজমেন্টে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা টি-টুয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তনের এই সুচিন্তিত সিদ্ধান্তটি গ্রহণ করেছি।’

ইব্রাহিম এর আগে একাধিকবার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এবার পেয়েছেন পূর্ণকালীন দায়িত্ব। এসিবি আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ফজলহক ফারুকী, গুলবদিন নাইব এবং মোহাম্মদ ইশাককে ওয়ানডে ও টি-টুয়েন্টি—কোনো স্কোয়াডেই রাখা হয়নি। তাদের জায়গায় ডাকা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুর উল রহমান,বাঁহাতি স্পিন অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ ও বাঁহাতি পেসার ফরিদ মালিককে।

৭০০ উইকেটের অনন্য মাইলফলকে রশিদ খান

সূচি অনুযায়ী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টুয়েন্টিই হবে শারজায়। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হবে দুবাইয়ে। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিকল্প ভেন্যুর কথাও চিন্তা করছে এসিবি।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘এসিবি বর্তমান আঞ্চলিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারিখ ও ভেন্যু—উভয় দিক থেকেই সিরিজটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা করছে।’

আফগানিস্তানের টি-টুয়েন্টি দল : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রসুলি, শহীদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রেহমান, জিয়াউর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
আফগানিস্তানের ওয়ানডে দল: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজনফর, জিয়াউর রহমান, ফরিদ আহমদ মালিক ও বিলাল সামি।
ফিন অ্যালেন, না ‘এলিয়েন’

Read full story at source