মেলা আজ সকাল থেকেই

· Prothom Alo

বইমেলায় ভিড় ঠেলতে ঠেলতে ধীর পায়ে স্টলের সামনে দিয়ে এগিয়ে যেতে ভালো লাগে। বহু দিনের অভ্যাসে রপ্ত হয়ে ওঠা এই বিষয়টি এবার মেলায় নেই। এ ছাড়া আর সবই ঠিক আছে। ছেলে মিরপুর এসওএস হারমেন মেইনার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সৌমিত্র দাসকে নিয়ে বই বাছাই করতে করতে বলছিলেন মিরপুর মডেল একাডেমির শিক্ষক বিপুল দাস। বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টলের সামনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বই কিনছিলেন তাঁরা।

এই পিতা–পুত্র মেলায় এসেছিলেন বিকেলে। বিপুল দাস বাংলা একাডেমি থেকে কিনেছেন সৈয়দ মকসুদ আলীর প্লেটোর রিপাবলিক। ছেলের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে কিনলেন পরশুরাম গল্পসমগ্র। বই কেনার জন্য মেলার পরিবেশ এবার বেশ ভালো বলেই মনে হয়েছে তাঁদের।

Visit chickenroadslot.lat for more information.

আজ শুক্রবার বেলা ১১টা থেকে মেলা শুরু হবে শিশুপ্রহর দিয়ে। বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর। এর পর থেকে মেলা টানা রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। বেচাকেনার মন্দা আজ কেটে যাবে বলেই আশা করছেন বিক্রেতারা। শুধু গল্প–উপন্যাস বা মননশীল প্রবন্ধ গবেষণার বই নয়, সব ধরনের বইয়ের বিক্রিই কমে গেছে। রমজান মাস চলছে কিন্তু ইসলামি বইয়ের বিক্রিও পড়ে গেছে। মেলায় ইসলামি বইয়ের প্রকাশকদের বেশ কিছু স্টল আছে। গতকাল এমন একটি প্রকাশনা প্রতিষ্ঠান দারুস সালাম বাংলাদেশের স্টলে কথা হলো ব্যবস্থাপক মুশফিকুল হকের সঙ্গে। তিনি জানালেন, মাত্র এক হাজার টাকার বই বিক্রি হয়েছে। তাঁদের এখানে ড. মরিস বুকাইলির বাইবেল, কুরআন ও বিজ্ঞান বই এবং শিশুদের জন্য শিক্ষামূলক বইয়ের একটি সিরিজ গল্পে গল্পে ছোটদের ৩৬৫ দিন—এই বই দুটি বিক্রি হয়েছে।

গতকাল মেলার তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে নতুন বই এসেছে ৯২টি। প্রথমা প্রকাশনের স্টলের বিক্রয় প্রতিনিধিরা জানালেন, গতকাল নতুন এসেছে মতিউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী: ১৯৯৬–২০১০, আশানুর রহমানের দুটি নভেলা—প্রথম প্রেম, ছায়ার আঙিনা। আগে প্রকাশিত বইয়ের মধ্যে আকবর আলি খানের পুরানো সেই দিনের কথা, মশিউল আলমের উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনি ভালো চলেছে।

মেলার নতুন বইয়ের মধ্যে অবসর এনেছে হরিশংকর জলদাসের উপন্যাস কচদেবযানী, আগামী এনেছে আবিদ আনোয়ারের কাব্য সন্ন্যাসীরা গাজন থামা, নালন্দা এনেছে সারওয়ার–উল–ইসলামের ছড়া অন্ধকারের বৃষ্টি, পাঞ্জেরী এনেছে পিয়াস মজিদের নির্বাচিত কবিতা, প্রতিভাষা প্রকাশন এনেছে পল্লব মোহাইমেনের তথ্যপ্রযুক্তিবিষয়ক গ্রন্থ প্রযুক্তির এই দিনে, অনন্যা এনেছে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের মেহেরপুরের মোহর, অনুপম এনেছে মোরশেদ শফিউল হাসানের জীবনীবিষয়ক গ্রন্থ মহাজীবনের কথা, ঐতিহ্য এনেছে শারমিন আহমদ ও সোহেল তাজের স্মৃতিচারণামূলক গ্রন্থ শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে পুত্রের চোখে, ইউপিএল এনেছে সৈয়দ শাহরিয়ার রহমানের ভাষাবিষয়ক গবেষণা পরাভাষা প্রকরণ কথনবিশ্ব, স্বপ্ন–৭১ প্রকাশন এনেছে আশরাফুল ইসলামের ভ্রমণ গদ্য ভদ্রাবতীর পাড়ে।

বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী: ১৯৯৬-২০১০

বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার ব্যাপারে বরাবরই একধরনের সংবেদনশীলতা রয়েছে। সেনাবাহিনী নিয়ে প্রকাশ্যে কখনোই খুব একটা আলোচনা হয় না। যদিও এ বিষয়ে মানুষের মধ্যে বেশ খানিকটা কৌতূহল কাজ করে। তবে দেশের ইতিহাসে সামরিক-বেসামরিক সম্পর্কটি সব সময়ই টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। নানা সময়ে ঘটা অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান পেরিয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সম্পর্ক ভিন্ন এক পর্যায়ে উপনীত হয়েছে। এ অবস্থা কত দিন স্থায়ী হবে, এ ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের করণীয় কী, সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে দেশের রাজনীতিতে কতটুকু সম্পৃক্ত হতে পারে—এসব প্রশ্নের মীমাংসা হওয়া বিশেষ জরুরি। আর সে জন্য প্রয়োজন রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা। মতিউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী: ১৯৯৬-২০১০ বইটিতে তারই কিছু ইঙ্গিত বা পথনির্দেশ পাঠক পেতে পারেন। ১৯৯৬ থেকে ২০১০ কালপর্বে সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটা নানা ঘটনা এবং তার সঙ্গে দেশের রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে গ্রন্থভুক্ত লেখাগুলোতে। মেলায় বইটি এনেছে প্রথমা প্রকাশন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার সঙ্গে তাঁর অনুসন্ধানী সাংবাদিকতার মিশেলে তৈরি এসব লেখা সংবাদপত্রে প্রকাশকালেই অনেকের মনোযোগ আকর্ষণ করেছিল।

Read full story at source