সিডনিতে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

· Prothom Alo

অস্ট্রেলিয়ায় প্রবাসী লেখক ও সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া–বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিডনিতে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, বিজ্ঞানী, কাউন্সিলর এবং কমিউনিটির শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। অনুষ্ঠানের সূচনায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাফাত আনোয়ার।

Visit asg-reflektory.pl for more information.

সভায় বক্তারা রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি এবং সামাজিক সম্প্রীতির ওপর আলোকপাত করেন। প্রবাসজীবনে নিজেদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সুধীজন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

পরিশেষে মুসলিম উম্মাহসহ বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source