পাঠকের ছবি (১৫ মার্চ ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit asg-reflektory.pl for more information.
রঙিন বাক্সে ঐতিহ্যের হাতছানি। যান্ত্রিক নগরে শিকড়ের টানে। অমর একুশে বইমেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ দেখে মুগ্ধ এক খুদে দর্শনার্থী। আমাদের লোকজ সংস্কৃতি এভাবেই বেঁচে থাক প্রজন্মান্তরে। অমর একুশে বইমেলাশিশুদের কাছে সমুদ্র মানেই বালু দিয়ে খেলা করা। কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এই খেলা খুবই কার্যকর। ছবিটি কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে সম্প্রতি তোলাহায় সোনালি যুগের মানুষ! কত নির্ভেজাল আর অকৃত্রিম জিনিসের সাক্ষাৎ পেয়েছেন। আমরা তো হতভাগা! চট্টগ্রাম থেকে ছবিটি তোলাপালতোলা নৌকায় বইঠা হাতে নিয়ে মাঝি চলছে তার গন্তব্যে। নদীর জলে তার কি দারুণ প্রতিচ্ছবি! এ কী রবীন্দ্রনাথের সেই সোনার তরি নাকি? ত্রিশ গোডাউন, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলাঅসীম আকাশের বুকে একটুকরা গাছের ডালে চুপটি করে বসে থাকা দুটি প্রাণ। অক্সফোর্ড মিশন রোড, বরিশালপ্রতিটি স্থাপনার শুরু হয় একটি শক্ত ভিত্তি থেকে। মহাখালী, ঢাকাসমুদ্রসৈকত কক্সবাজার এখন অনেকটাই পর্যটকশূন্য। রমজান মাসের কারণে অন্য সময়ের তুলনায় সৈকতে চিরচেনা কোলাহল নেই। ছবিটি কলাতলী পয়েন্ট থেকে সম্প্রতি তোলাফলের বাজারে উপচে পড়া ভিড়। প্রশান্তির খোঁজে প্রিয়জনের জন্য সেরা তরমুজটি বেছে নিচ্ছেন ক্রেতারা। সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা