ঈদের ভোজ শেষে স্বস্তি দেবে ডাব-আনারসের পিনইয়া কোলাডা
· Prothom Alo

ক্ল্যাসিক মেক্সিকান এই ড্রিংকে আনা হয়েছে একটুখানি টুইস্ট। ভারী মাংসের পদের সঙ্গে আনারসের পানীয় স্বস্তি দেবে ঈদের ভোজের পরে। সঙ্গে ডাবের ইলেক্ট্রোলাইট গুণ তো আছেই। রেসিপি ও ছবি পারভীন আলী।
Visit zeppelin.cool for more information.
মেক্সিকোর পিনইয়া কোলাডা ট্রপিক্যাল পানীয় হিসেবে পুরো বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। ক্ল্যাসিক রেসিপির নারকেলের দুধ বাদ দিয়ে আমরা এখানে নিয়েছি পেটের জন্য উপকারী ডাবের পানি ও শাঁস।
আর আনারসও হজমের জন্য ভালো। মিট টেন্ডারাইজার বলে ভারী মাংসের পদের সঙ্গে আনারসের পানীয় স্বস্তি দেবে ঈদের ভোজের পরে। সঙ্গে ডাবের ইলেক্ট্রোলাইট গুণ তো আছেই।
উপকরণ
শাঁসযুক্ত ডাব ১টি
আনারস স্লাইস করা ১টি
ডাবের পানি ১ কাপ
চিনি পরিমাণমতো (ইচ্ছা)
লেবুর রস ১ টেবিল চামচ
গ্লেজড চেরি সাজানোর জন্য
প্রণালি
প্রথমে ডাব কেটে পানি বের করে নিয়ে ডাবের শাঁস চামচ দিয়ে নিয়ে নিতে হবে। এরপর আনারস পিস করে নিতে হবে।
এবার ব্লেন্ডার জারে এক এক করে ডাবের শাঁস, ডাবের পানি, আনারস, লেবুর রস ও চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে বরফের কিউব আর চেরি দিয়ে পরিবেশন করতে হবে এই পিনইয়া কোলাডা।