ইনস্টাগ্রাম রিলসে নতুন সুবিধা

· Prothom Alo

আকারে ছোট হওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রামের ছোট ভিডিও বা রিলস। তাই অনেকেই বিভিন্ন বিষয়ে নিয়মিত রিলস তৈরি করে প্রকাশ করেন। আর তাই রিলস দেখার অভিজ্ঞতা আরও সহজ ও নিয়ন্ত্রণযোগ্য করতে ‘ট্যাপ টু পজ’ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে ইনস্টাগ্রামে রিলস থামাতে পর্দায় চাপ দিয়ে ধরে রাখতে হবে না। একবার ট্যাপ করলে রিলস থামবে, আবার ট্যাপ করলে চালু হবে।

এত দিন রিলস দেখার সময় সাময়িক বিরতি নিতে চাইলে ব্যবহারকারীদের পর্দায় আঙুল চেপে ধরে রাখতে হতো। এতে অনেক ক্ষেত্রেই বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতো। বিশেষ করে নির্দিষ্ট কোনো অংশ মনোযোগ দিয়ে দেখার প্রয়োজন হলে সেটি চেপে ধরে রাখতে হতো। নতুন এই হালনাগাদে সেই সীমাবদ্ধতা দূর হয়েছে। ফলে ভিডিও নিয়ন্ত্রণ এখন আরও ব্যবহারবান্ধব হয়েছে।

Visit forestarrow.rest for more information.

ইনস্টাগ্রামের নির্মাতাদের অ্যাকাউন্ট থেকে থ্রেডসে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, এক ট্যাপেই রিলস পজ করার বা থামানোর এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা প্রয়োজনমতো নির্দিষ্ট মুহূর্তে ভিডিও থামিয়ে আবার সেখান থেকেই দেখা শুরু করতে পারবেন। ফলে রিলস এখন অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মের মতোই সহজে নিয়ন্ত্রণ করা যাবে। এক ট্যাপেই রিলস পজ করার বা থামানোর এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা প্রয়োজনমতো নির্দিষ্ট মুহূর্তে ভিডিও থামিয়ে আবার সেখান থেকেই দেখা শুরু করতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারীদের আধেয় বা কনটেন্ট উপভোগে আরও বেশি নিয়ন্ত্রণ দেবে এবং দেখার অভিজ্ঞতা উন্নত করবে।

আগে কোনো অংশ চোখ এড়িয়ে গেলে পুরো ভিডিও আবার চালাতে হতো, এখন নির্দিষ্ট জায়গাতেই থেমে বিষয়টি ভালোভাবে বোঝা সম্ভব। ভিডিও পজ করার পাশাপাশি একটি মিউট অপশনও যুক্ত করেছে ইনস্টাগ্রাম। রিলস থামানো অবস্থায় এই অপশন দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভিডিওর শব্দ বন্ধ বা চালু করতে পারবেন। আলাদা করে ডিভাইসের শব্দমাত্রা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে। ফলে হালনাগাদের মাধ্যমে পর্যায়ক্রমে ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছাবে। এ ছাড়া সরাসরি মেসেজ (ডিএম) ব্যবস্থায়ও নতুনত্ব এনেছে প্ল্যাটফর্মটি। ভয়েস নোট পাঠানোর ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ধরন বেছে নেওয়ার সুযোগ মিলবে। ব্যবহারকারীরা বার্তা পাঠানোর আগে পরিবর্তিত অডিও শুনে পছন্দ অনুযায়ী সংস্করণ নির্বাচন করতে পারবেন।

সূত্র: https://www.techlusive.in/apps/instagram-adds-tap-to-pause-option-to-control-reels-whats-new-1652395/

Read full story at source