পিএসএল–অভিষেকে পারভেজের ১৪ রান, মোস্তাফিজের ১ উইকেট
· Prothom Alo

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা ভালো হয়নি পারভেজ হোসেনের। লাহোর কালান্দার্সে খেলা বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান গতকাল পিএসএলে নিজের প্রথম ম্যাচে ১৩ বল খেলে করেছেন ১৪ রান।
Visit mchezo.life for more information.
তবে একই দলে খেলা মোস্তাফিজের দিনটা বল হাতে ভালোই কেটেছে। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মোস্তাফিজ–পারভেজের দল লাহোর ম্যাচ জিতেছে ৬৯ রানের বড় ব্যবধানে।
পারভেজ রান না পেলেও তাঁর সতীর্থরা বড় পুঁজিই গড়ে দিয়েছেন দলকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা লাহোর ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রান করে। ওপেনার ফখর জামান ৩৯ বলে ৫৩ এবং ৫ নম্বরে নামা হাসিবউল্লাহ খান ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। চারে নামা পারভেজ লং অনে রাইলি মেরেডিথের বলে ক্যাচ দেওয়ার আগে মারনাস লাবুশেনকে একটি ছক্কা মারেন।
বড় জয়ে আসর শুরু করেছে লাহোর কালান্দার্স২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা হায়দরাবাদ কিংসমেন পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৮ রান তুললেও এরপর খেই হারিয়ে ফেলে। ষষ্ঠ ওভারে প্রথমবার বল হাতে পাওয়া মোস্তাফিজ নিজের প্রথম স্পেলের ২ ওভারে দেন ৯ রান।
এর মধ্যে দ্বিতীয় ওভারের শেষ বলে তাঁর স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ তুলে আউট হন ইরফান খান। মোস্তাফিজ শেষ দিকে আরও ২ ওভার করলেও উইকেট নিতে পারেননি। হায়দরাবাদ ইনিংসের শেষ বলে ১৩০ রানে অলআউট হয়।
মোস্তাফিজকে বাদ দেওয়া কলকাতা এখন বড্ড বিপদে