অর্জন

· Prothom Alo

যুদ্ধের সপক্ষে কোনো সদুত্তর থাকে না

যুদ্ধ শুধু ধ্বংসের ক্ষতিক্ষত উদগিরণ করে
রক্তের পেছনে রক্তধারা
নররক্ত, নারীরক্ত, শিশুরক্ত—সব একাকার

তবু কথা থাকে;
একাত্তরে আমাদের কী হয়েছিল!?

সকল চিন্তার ভাঁজে উৎকণ্ঠার চুড়ো
সকল দৃশ্যের ফাঁকে গেঁথে থাকা হাড়
সকল মৃত্যুর চোখে উচ্চারিত আলো
সকল শব্দের মুঠো জনরণধ্বনি

কী যে এক মহতী অর্জন!
যুদ্ধের সমষ্টি থেকে আমাদের স্বাধীনতা এল

Visit freshyourfeel.org for more information.

Read full story at source