‘এই দেশকে সবাই মিলেমিশে এগিয়ে নিতে হবে’

· Prothom Alo

মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে সিলেট বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩১ মার্চ নগরীর নবারুণ উচ্চবিদ্যালয় ও কলেজে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। তিনি ব্রিগেড কমান্ডার শহীদ জিয়াউর রহমান ও সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর চিত্তরঞ্জন দত্তের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও বিভিন্ন দুর্ধর্ষ কাহিনি বর্ণনা করে শিক্ষার্থীদের দেশসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

Visit grenadier.co.za for more information.

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

স্বাগত বক্তব্যে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সিলেট ব্যুরোপ্রধান সুমনকুমার দাশ বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশু–কিশোরদের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই দেশকে সবাই মিলেমিশে এগিয়ে নিতে হবে।’

নবারুণ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভালো দেশ গঠনে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই।’

সিলেটে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

অলিম্পিয়াডে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী সেরা পাঁচজনকে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেন অতিথিরা। প্রথম হয়েছে তাছনিয়া জান্নাত, দ্বিতীয় তাছিন আক্তার, তৃতীয় মঞ্জুরুল করিম, চতুর্থ সামিয়া আক্তার ও পঞ্চম হয়েছে ফাতিমা বেগম।

সমাপনী বক্তব্যে সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমেদ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করে জীবন গঠনের তাগিদ দেন।

সহসভাপতি, সিলেট বন্ধুসভা

Read full story at source