ভাইয়া যতই বাহানা করো না কেন আমার তোমাকেই চাই...

· Prothom Alo

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
ঈদে একসঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’সহ তিনটি সিনেমা মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করা এই অভিনেতা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে হাসে, সে কিন্তু কাঁদেও।’কাজিন (খালাতো ভাই-বোন) সঙ্গে প্রেমের গল্প নিয়েই নাটক ‘তোমাকে চাই’। সেই নাটকের প্রচারণায় জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘ভাইয়া, যতই বাহানা করো না কেন আমার তোমাকেই চাই।’ সংলাপটা নাটকের গ্রুপগুলোয় আলোচিত হচ্ছে।ফারহান আহমেদ জোভান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার সকল প্রেম আর ভালো লাগা কাজের মধ্যেই। এত এত মানুষ আমার কাজ দেখে, ভালোবাসে-গত কয় বছরের ঈদের কাজগুলোই তার বড় প্রমাণ। আর এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই প্রতিদান হিসেবে আমি আপনাদের দিতে চাই আরও অনেক ভালো কাজ।’অভিনয়শিল্পী আ খ ম হাসান এক যুগ আগের শুটিংয়ের একটি আড্ডার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুটিংয়ের ফাঁকে নাটকের কলাকুশলীদের ফটোসেশন।’ এক ভক্তের মন্তব্য, আরেকটা ‘সাকিন সারিসুরি’ নাটক দেখতে চাই।’এই সংলাপটি বেশি শুনতে হয় ফারুক আহমেদেরঅভিনেত্রী ফারজানা ছবি ফেসবুক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এক মানুষের মাঝে সহস্র মানুষের বসবাস, সেই অদেখা মানুষগুলো আবিষ্কারের কঠিন কর্মটি করেন একজন অভিনয়শিল্পী।’

Visit rouesnews.click for more information.

Read full story at source