১৫ বছর বয়সে দুবার ১৫ বলে ফিফটি, সূর্যবংশীর রেকর্ড

· Prothom Alo

আবারও ১৫ বলে ফিফটি বৈভব সূর্যবংশীর। এবারের আইপিএলে এ নিয়ে দুবার ১৫ বলে ফিফটি করেছেন ১৫ বছর বয়সী এই কিশোর। শুক্রবার তাঁর ২৬ বলে ৭৮ রানের ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই তাড়া করেছে রাজস্থান রয়্যালস। তাঁর এই ইনিংসে হয়েছে বেশ কিছু রেকর্ড—

আইপিএলে ১৮ বলের কমে সূর্যবংশীর ফিফটি এখন তিনটি, যা এই লিগে সর্বোচ্চ। ১৮ বলের কমে আইপিএলে দুটি ফিফটি আছে ৬ জনের।

Visit moryak.biz for more information.

স্বীকৃত টি-টুয়েন্টিতে সূর্যবংশীর ১৮ বলের কমে ফিফটি আছে ৪টি। অভিষেক শর্মার আছে পাঁচটি আর ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের আছে চারটি করে।

চলতি মৌসুমে দুবার ১৫ বলে ফিফটি করেছেন সূর্যবংশী—রাজস্থানের আগে চেন্নাইয়ের বিপক্ষেও। তিনি ছাড়া এক মৌসুমে দুবার ১৫ বলে ফিফটির কীর্তি আছে অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাগার্কের, ২০২৪ আইপিএল মৌসুমে।

টি-টুয়েন্টিতে ৩০০–এর বেশি স্ট্রাইক রেটে ৩ বার ৫০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন সূর্যবংশী। কাইরন পোলার্ড এই কীর্তি গড়েছেন চারবার, যা সর্বোচ্চ।

ভুবনেশ্বরকে চার মেরে ইনিংস শুরু করেন সূর্যবংশী। আইপিএলে এখন পর্যন্ত ১১ ইনিংস ব্যাটিং করেছেন তিনি, ৬টিতেই প্রথম বলে বাউন্ডারি মেরেছেন।

আউট হয়ে ফেরার পথে সূর্যবংশী৬

ইনিংসের পঞ্চম ওভারের মধ্যে ফিফটি করেছেন তিনি। এখন পর্যন্ত তিনবার পাওয়ারপ্লের মধ্যে ৫০ পূর্ণ করেছেন সূর্যবংশী। রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে এমন কীর্তি আছে জস বাটলারেরও। এ ছাড়া যশস্বী জয়সোয়াল ২ বার এবং মিচেল ল্যাম্ব, বেন স্টোকস ও নীতীশ রানা একবার করে পাওয়ারপ্লের মধ্যে ফিফটি করেছেন।

Read full story at source