শিল্পে আছেন, বাণিজ্যেও আছেন, কে এই অভিনেত্রী

· Prothom Alo

বব ডিলানের জীবন নিয়ে ২০২৪ সালে করেছিলেন ‘আ কমপ্লিট আননোন’। গত বছর প্রায় কাছাকাছি সময়ে আসে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ আর ‘প্রিডেটর: ব্লাডল্যান্ডস’। একটি পুরোপুরি শৈল্পিক ঘরানার, অন্যটি সফল এক ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। কেবল প্রেক্ষাগৃহের সিনেমাই নয়, ওটিটিতেও নানা ব্যতিক্রমী কাজ নিয়ে এই সময়ের অন্যতম বৈচিত্র্যময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এল ফ্যানিং। ১৫ এপ্রিল আসছে তাঁর নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবল’।

শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা ফ্যানিংয়ের ক্যারিয়ারকে নতুন মাত্রা দেন সোফিয়া কপোলা। তাঁর পরিচালিত ‘সামহয়ার’ ও ‘দ্য বিগাইলড’–এ এলের অভিনয় প্রশংসিত হয়। এই নির্মাতার অবদান নিয়ে এল বলেন, ‘সোফিয়া আমার কাছে পরিবারের মতো। তিনি শান্ত অথচ দৃঢ়—এই গুণটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।’

Visit afrikasportnews.co.za for more information.

ক্যারিয়ার যত এগিয়েছে, তত বেড়েছে বৈচিত্র্য। স্বাধীন ঘরানার পাশাপাশি অ্যাকশননির্ভর বাণিজ্যিক সিনেমাও করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষকে চমকে দিতে আমার ভালো লাগে। কেউ ভালোবাসবে, কেউ অপছন্দ করবে—এই বিভাজনটাই আমাকে টানে। আমি দুনিয়ার নানা প্রান্তের নানা ধরনের নির্মাতার সঙ্গে কাজ করতে চাই।’

এল ফ্যানিং। ছবি: এএফপি

এল ফ্যানিংয়ের কাছে চরিত্র বাছাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুভূতিনির্ভর। ‘পরিচালক গুরুত্বপূর্ণ, সহশিল্পীরাও গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ পর্যন্ত এটা “গাট ফিলিং”—ব্যাখ্যা করা কঠিন,’ বলেন তিনি।

যৌনতা থেকে নানা বিতর্ক, শেষ বারের মতো ফিরছে হইচই ফেলে দেওয়া সেই সিরিজ

অভিনেত্রীর নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবল’ নির্মিত হয়েছে রুফি থর্পের ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে। ডেভিড ই কেলির কমেডি-ড্রামা সিরিজটিতে আরও আছেন নিকোল কিডম্যান। উনিশ বছর বয়সী তরুণী মার্গোকে নিয়ে সিরিজের গল্প। এক অধ্যাপকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খরচ চালাতে যখন যা খুশি তা–ই করবে ভাবছে মার্গো, তখনই পাশে দাঁড়ান তার সাবেক রেসলার বাবা। বাবা–মেয়ে মিলে শুরু হয় নতুন গল্প। এটি মুক্তি পাবে ১৫ এপ্রিল, অ্যাপল টিভি প্লাসে।

Read full story at source