প্রিমিয়ার লিগে পয়েন্ট সমান হলে শিরোপার মীমাংসা কীভাবে হয়
· Prothom Alo
প্রিমিয়ার লিগের মৌসুম শেষের দিকে চলে এলেও এখনো বাকি রয়ে গেছে অনেক রোমাঞ্চ। গতকাল রাতে আর্সেনাল–ম্যানচেস্টার সিটির ম্যাচটি শিরোপা নির্ধারণী লড়াইয়ের আবহ তৈরি করলেও একটা বিষয় স্পষ্ট, খুব শিগগির কারও হাতে উঠছে না ট্রফি। পয়েন্ট টেবিল বলছে, এবারের প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারিত হবে ন্যূনতম ব্যবধানে। এমনকি ৩৮ ম্যাচের মৌসুম শেষে দুই দলের পয়েন্টও সমান হয়ে যেতে পারে। সমান হয়ে যেতে পারে গোল ব্যবধানও।
Visit newsbetting.bond for more information.
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময়জুড়ে আর্সেনাল লিগের অন্য দলগুলোর তুলনায় বেশ স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে ছিল। তবে সময় যত গড়িয়েছে, তাদের শক্ত লাগাম একটু একটু করে নড়বড়ে হয়েছে। আর রোববার সিটির বিপক্ষে ২–১ ব্যবধানের হার সাম্প্রতিক অতীতের মতো আবারও শিরোপা হারানোর আশঙ্কা তৈরি করেছে আর্সেনাল সমর্থকদের মনে।
৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে আর্সেনাল। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। অর্থাৎ সিটি যদি নিজেদের পরবর্তী ম্যাচে বার্নলিকে হারাতে পারে, তবে তাদের পয়েন্টও হবে আর্সেনালের মতো ৭০। পাশাপাশি গোল ব্যবধানেও দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি। আর্সেনাল সিটির চেয়ে মাত্র ১ গোলের ব্যবধানে এগিয়ে আছে। এ পরিস্থিতিতে দুই দলই যদি নিজেদের হাতে থাকা বাকি ম্যাচগুলো জেতে, তবে মৌসুম শেষে তাদের পয়েন্ট হবে সমান—৮৫ পয়েন্ট। আর পয়েন্ট যদি সমান হয়ে যায়, তখন কী হবে?
আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিল ম্যান সিটিপ্রিমিয়ার লিগের নিয়ম কী বলছে
যদি দুই দল সমান পয়েন্টে শেষ করে, তবে শিরোপা নির্ধারিত হবে গোল ব্যবধানে। আর্সেনাল গোল করেছে ৬৩টি, হজম করেছে ২৬টি। অর্থাৎ তাদের গোল ব্যবধান +৩৭। আর সিটি গোল করেছে ৬৫টি, হজম করেছে ২৯টি। তাদের গোল ব্যবধান +৩৬। এ দৃশ্যপটই বলছে, মৌসুম শেষে পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও সমান হতে পারে।
সে ক্ষেত্রে লিগ টেবিলে কে কার ওপরে থাকবে, তা নির্ধারণে আগে দেখা হবে দুই দলের মোট করা গোলসংখ্যা। বর্তমান টেবিল অনুযায়ী সমতা দেখা যেতে পারে সেখানেও। এরপর হিসাব করা হবে মুখোমুখি ম্যাচগুলোয় কে বেশি পয়েন্ট পেয়েছে সেটা। এই জায়গায় অবশ্য আর্সেনালের চেয়ে সিটি এগিয়ে আছে। দুই লেগের একটিতে সিটি জিতেছে, অন্যটি হয়েছে ড্র। মানে সিটির মোট পয়েন্ট ৪, আর্সেনালের ১। ফলে হিসাব এই পর্যন্ত গড়ালে আর্সেনালকে পেছনে ফেলে সিটিই ট্রফি জিতবে।
তবে প্রাসঙ্গিকভাবে জেনে রাখা ভালো, হেড টু হেডের পয়েন্টও সমান হলে কী হতো? তখন দেখা হতো মুখোমুখি লড়াইয়ে কে বেশি অ্যাওয়ে গোল করেছে। আর এই মানদণ্ডেও শিরোপা নির্ধারণ করা না গেলে নিরপেক্ষ ভেন্যুতে একটি ম্যাচের আয়োজন করা হতো।
চার ম্যাচ হাতে রেখেই আবারও চ্যাম্পিয়ন বায়ার্নপ্রিমিয়ার লিগের মতো লিগা এমএক্স, লিগ ‘আঁ’ এবং বুন্দেসলিগাতেও পয়েন্ট সমান হয়ে গেলে ‘টাইব্রেকার’ হিসেবে গোল ব্যবধানকে বিবেচনা করা হয়। তবে স্প্যানিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি আ দেখা হয় মুখোমুখি লড়াইয়ের ফল।
প্রিমিয়ার লিগে সর্বশেষ গোল ব্যবধানে শিরোপা নির্ধারিত হয়েছিল ২০১১–১২ মৌসুমে। সেবার সের্হিও আগুয়েরো ইনজুরি টাইমে গোল করে ম্যানচেস্টার সিটিকে শিরোপা এনে দেন। আগুয়েরোর সেই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্টে সমতা আনে সিটি। তবে সিটির গোল ব্যবধান +৬৪, আর ইউনাইটেডের গোল ব্যবধান +৫৬ গোল থাকায় ট্রফি জিতেছিল রবার্তো মানচিনির দল।