বোকা জুনিয়র্সের বিপক্ষে ম্যাচে ৫২ টন কনফেত্তি ওড়ালেন রিভার প্লেটের দর্শকেরা

· Prothom Alo

প্রথম দেখায় মনে হবে তুষার পড়ছে! তবে একটু সময় তাকালে বোঝা যাবে এটা কোনো তুষারপাতের দৃশ্য নয়, বরং স্তাদিও মনুমেন্তালজুড়ে উড়ছে অজস্র কনফেত্তি। গতকাল রাতে এই দৃশ্য দেখা গেছে রিভার প্লেট বনাম বোকা জুনিয়র্সের ম্যাচে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথকে ঘিরে এ উদ্যোগ গ্রহণ করেছিল রিভার প্লেটের সমর্থকেরা। ক্লাসিকো ম্যাচকে ঘিরে সবাইকে চমক দিয়ে ৫২ টন কনফেত্তি উড়িয়ে অসাধারণ এক আবহ তৈরি করেছে তারা।

Visit asg-reflektory.pl for more information.

এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। শত শত সমর্থক টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে কাগজ কেটে তৈরি করেন এই কনফেত্তিগুলো। তবে আনন্দঘন এই আয়োজনের মাঝেই একসময় তৈরি হয় ভয়ের মুহূর্ত। এত কাগজের ভিড়ে কেউ একজন হঠাৎ লাইটার (বা সে ধরনের কিছু) জ্বালিয়ে বসেন! যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।

ইউরোপীয় ফুটবল : একটিতে মীমাংসা, রইল বাকি চার

তবে অবিশ্বাস্য আয়োজনের পরও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি রিভার প্লেট। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে গেছে ১-০ গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস। বিরতির পর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি রিভার প্লেট। হার নিয়েই ছাড়তে হয়েছে মাঠ।

গোটা স্টেডিয়াম যেন কনফেত্তি দিয়ে তৈরি

এটি ছিল আর্জেন্টাইন শীর্ষ লিগের ১৫তম রাউন্ডের খেলা। এই ম্যাচে জিতে গ্রুপ ‘এ’ থেকে পরের পর্বে ওঠার পথে আরও এগিয়ে গেল বোকা জুনিয়র্স। বর্তমানে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বোকা জুনিয়র্স। আর ‘বি’ গ্রুপ থেকে আগেই পরের রাউন্ডের জায়গা করা রিভার প্লেটের পয়েন্ট ১৪ ম্যাচে ২৬।

রিভার প্লেটের উদ্‌যাপন কাজে না লাগলেও, জয়ের পর বোকা জুনিয়র্স ঠিকই উৎসব করেছে। মনুমেন্তালের করিডর পেরিয়ে সেই উদ্‌যাপন গিয়ে পৌঁছায় দলের ড্রেসিংরুমে, যেখানে নেচে গেয়ে অনেকটা সময় মাতিয়ে রাখে তারা।

Read full story at source