কাঁচা আমের ভেলপুরি বানান বাড়িতেই, দেখুন রেসিপি
· Prothom Alo
কাঁচা আমের সময় এখন। বানাতে পারেন কাঁচা আমের ভেলপুরি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
ভেলপুরির উপকরণ
Visit amunra-online.pl for more information.
ময়দা: ১ কাপ
তেল: ১ টেবিল চামচ
লবণ: সামান্য
পানি: পরিমাণমতো
আমের টকের উপকরণ
ব্লেন্ড করা কাঁচা আম: ১টি
বিটলবণ: ১ চা-চামচ
চিনি: ২ চা-চামচ
চূর্ণ করা শুকনা মরিচ: আধা চা-চামচ
লেবুর রস: আধা চা-চামচ
লেবুর খোসার কুচি: ১ চা-চামচ
পুদিনাপাতাকুচি: ১ টেবিল চামচ
চাট মসলা: ১ চা-চামচ
পরিবেশনের জন্য উপকরণ
সেদ্ধ আলু: ২টি (কুচি)
শুকনা মরিচ: ২টি
লবণ: পরিমাণমতো
কাঁচা আম: ১টি (কুচি)
শসা: ১টি (কুচি)
পেঁয়াজ (কুচি): ২টি
কাঁচা মরিচের কুচি: ২ টেবিল চামচ
চাট মসলা: ১ চা-চামচ
প্রণালি: ভেলপুরির সব উপকরণ মেখে ডো তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। রুটি বেলে ভেলপুরির আকারে কেটে নিন। ডুবোতেলে মুচমুচে করে ভেজে নিন। আমের টকের সব উপকরণ মিশিয়ে পাতলা টক তৈরি করে নেবেন। সেদ্ধ আলুর সঙ্গে লবণ ও মরিচের চূর্ণ মেখে ভেলপুরির ওপর দিন। এর ওপর শসাকুচি, কাঁচা আমের কুচি, কাঁচা মরিচ, চাট মসলা ও পেঁয়াজকুচি দিন। ওপরে আমের টক দিয়ে পরিবেশন করুন।
নারকেলবাটা দিয়ে শজনেডাঁটা খেয়েছেন? রেসিপি দেখুন