কম বয়সী মডেলদের সঙ্গে প্রেম, রসিকতার জবাবে নিকিকে পাস্তা পাঠিয়েছিলেন ডিক্যাপ্রিও

· Prothom Alo

এবারের গোল্ডেন গ্লোবে লিওনার্দো ডিক্যাপ্রিকে নিয়ে মজা করেন সঞ্চালক নিকি গ্লেসার। তাঁর ঠাট্টার মূল বিষয় ছিল ডিক্যাপ্রিওর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর সব প্রেমিকার বয়স যে ৩০-এর নিচে, সেটা নিয়ে মজা করেন নিকি। হাসির ছলে তিনি বলেন, ‘ডিক্যাপ্রিও অসাধারণ ক্যারিয়ারের সব অর্জনই নাকি করেছেন তাঁর গার্লফ্রেন্ডের বয়স ৩০ হওয়ার আগেই!’

এ মন্তব্য নতুন কিছু নয়; বরং বহুদিন ধরেই বিষয়টি নিয়ে নানা মহলে ঠাট্টা চলে আসছে। কিন্তু গ্লেসারের উপস্থাপনায় তা নতুন করে আলোচনায় উঠে আসে।
সাধারণত এমন ঠাট্টার পর অনেকেই বিরক্ত হতে পারেন। কিন্তু লিওনার্দো ডিক্যাপ্রিও মজার জবাব দিলে মজা করেই।

Visit arroznegro.club for more information.

সম্প্রতি ‘দ্য টুনাইট শো’-তে এসে গ্লেসার জানান, তিনি যাঁদের নিয়ে মজা করেন, তাঁদের সবাইকেই পরে ফুল পাঠান—একধরনের সৌজন্য হিসেবে। কিন্তু এবার উল্টোটা ঘটেছে। ডিক্যাপ্রিও তাঁকে পাঠিয়েছেন তিন ঝুড়িভর্তি পাস্তা!

এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন কার্মিন কমেডিয়ান নিকি গ্লেসার। এএফপি

এই পাস্তা পাঠানোর পেছনে আরও একটি মজার যোগসূত্র আছে। গ্লেসার তাঁর মনোলগে উল্লেখ করেছিলেন, ১৯৯১ সালে একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও তাঁর প্রিয় খাবার হিসেবে বলেছিলেন, ‘পাস্তা, পাস্তা আর পাস্তা।’

লিওনার্দো ডিক্যাপ্রিওর সেই সিনেমার জয়, আরও যা হলো বাফটায়

ইন্টারনেট ঘেঁটে সেই পুরোনো সাক্ষাৎকারও খুঁজে বের করে ফেলেন ভক্তরা। ফলে গ্লেসারের ঠাট্টা আর ডিক্যাপ্রিওর উপহার—দুটিই যেন একসুতোয় বাঁধা হয়ে যায়।
ডিক্যাপ্রিও দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন। খুব কম সাক্ষাৎকার, খুব সীমিত ব্যক্তিগত তথ্য—এ রহস্যময়তাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

গ্লেসারের ভাষায়, ‘আমরা তাঁর সম্পর্কে তেমন কিছুই জানি না।’ আর এ অজানাই তাঁকে নিয়ে ঠাট্টার জায়গা তৈরি করে।

ভ্যারাইটি অবলম্বনে

লিওনার্দো ডিক্যাপ্রিও। এএফপি

Read full story at source