কুমিল্লা বন্ধুসভার প্রকাশনা উৎসব

· Prothom Alo

কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্য প্রকাশনা ধর্মসাগর–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে এক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, ‘প্রকাশনা উৎসব শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের সৃজনশীলতা, চিন্তাচেতনা ও সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল মিলনমেলা। একটি বই শুধু কাগজে ছাপা কিছু শব্দের সমষ্টি নয়; এটি একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সমাজের অভিজ্ঞতা, একটি প্রজন্মের কণ্ঠস্বর।’

Visit sport-tr.bet for more information.

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর জি এম মনিরুজ্জামান বলেন, বন্ধুসভা দীর্ঘদিন ধরে যে কাজ করে আসছে—তরুণদের চিন্তাশক্তিকে জাগ্রত করা, লেখালেখির প্রতি আগ্রহ তৈরি এবং সমাজমনস্ক সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়া। এসব কাজ সত্যিই প্রশংসনীয়। আজকের এই প্রকাশনা তারই এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

উৎসবের সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। তিনি বলেন, সাহিত্য ও বই মানুষের মনকে প্রসারিত করে, সহমর্মিতা শেখায় এবং সত্য ও সৌন্দর্যের সন্ধান দেয়। এ সময় আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার।

কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্য প্রকাশনা ‘ধর্মসাগর’–এর মোড়ক উন্মোচন।

কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক হানিফ মোছাব্বীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি প্রশান্ত কর্মকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, কুমিল্লা বন্ধুসভার সহসভাপতি ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাসনিম তাবাসসুমসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্য প্রকাশনা ধর্মসাগর প্রথম আলোর ফটোসাংবাদিক প্রয়াত এম সাদেকের নামে উৎর্সগ করা হয়।

সভাপতি, কুমিল্লা বন্ধুসভা

Read full story at source