বিজেপি এগিয়ে ৪ আসনে, তৃণমূল এগিয়ে ৩ আসনে

· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোট অনুযায়ী, বিজেপি এগিয়ে ৪ আসনে। আর তৃণমূল এগিয়ে ৩ আসনে।

Visit newsbetting.club for more information.

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ভোট গণনা কেন্দ্রের সামনের দৃশ্য

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। 

প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

তথ্যসূত্র: আনন্দবাজার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু কিছুক্ষণ পর, কখন জানা যাবে ফল

Read full story at source