সাতকানিয়ায় খাল থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
· Prothom Alo

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি খাল থেকে আবুল কালাম (৫০) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার গরলা খাল থেকে লাশটি উদ্ধার হয়।
Visit fish-roadgame.online for more information.
আবুল কালাম উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ গ্রামের পেয়াদার পাড়া এলাকার মৃত হামিদ বকসুর ছেলে। তিনি তিন সন্তানের জনক। গত সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিজের ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে মরফলা এলাকার একটি ইটভাটায় জ্বালানি তেল পৌঁছে দিতে গিয়েছিলেন আবুল কালাম। এর পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে খাল থেকে তাঁর লাশটি উদ্ধার হয়। তাঁর অটোরিকশাটিও অদূরে একটি দোকানের সামনে পাওয়া যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।