আইফোনে পাঠানো বার্তা নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা–সুবিধা চালু করছে অ্যাপল

· Prothom Alo

আইফোনের নিরাপত্তাব্যবস্থা সাধারণত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের তুলনায় শক্তিশালী। এ জন্য আইওএসের প্রায় সব সংস্করণেই নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করে থাকে অ্যাপল। এবার আইফোন ব্যবহারকারীদের আদান–প্রদান করা বার্তার গোপনীয়তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল জানিয়েছে, আসন্ন আইওএস ২৬.৫ সংস্করণে মেসেজেস অ্যাপে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) বার্তার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা যুক্ত করা হবে। এর ফলে বর্তমানের তুলনায় নিরপদে বার্তা আদান–প্রদান করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

Visit asg-reflektory.pl for more information.

অ্যাপলের তথ্য অনুযায়ী, নতুন এই নিরাপত্তাসুবিধা শুরুতে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। আর তাই প্রাথমিকভাবে সুবিধাটি সীমিতসংখ্যক মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে সুবিধাটির পরিসর বাড়ানো হবে। চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করার আগে সমর্থিত অপারেটরের তালিকা জানা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আরসিএস বার্তায় এনক্রিপশন–সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি আইওএস ২৬.৫ সংস্করণে আরও পরিবর্তন আসতে  পারে। এর মধ্যে রয়েছে ‘প্রাইড লুমিন্যান্স’ নামের একটি নতুন ওয়ালপেপার। এই ওয়ালপেপারে আলোর প্রতিফলনে রঙের গতিশীলতা ফুটে উঠবে। পাশাপাশি ম্যাপস অ্যাপে যুক্ত হতে পারে ‘সাজেস্টেড প্লেসেস’ সুবিধা, যা ব্যবহারকারীর সাম্প্রতিক অনুসন্ধান ও আশপাশের জনপ্রিয় স্থান বিশ্লেষণ করে প্রাসঙ্গিক পরামর্শ দেবে।

প্রসঙ্গত, আইওএস ২৬ সংস্করণে আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন এনেছিল অ্যাপল। আইফোন ১১ থেকে শুরু করে আইফোন ১৭ সিরিজ পর্যন্ত আইফোনে ব্যবহারের উপযোগী সংস্করণটিতে ‘লিকুইড গ্লাস’ নামের নতুন ডিজাইনও যুক্ত করা হয়, যা লক স্ক্রিন ও হোম স্ক্রিনে আরও প্রাণবন্ত ও সাড়া দেওয়া অভিজ্ঞতা তৈরি করে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source