ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের তিন ফাইনালে এই প্রথম তিন ইংলিশ ক্লাব
· Prothom Alo

ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে দেখা যাচ্ছে ইংলিশ ক্লাবগুলোর দাপট। প্রথমবারের মতো এক মৌসুমে তিনটি আলাদা ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে তিন ইংলিশ ক্লাব।
Visit extonnews.click for more information.
গত মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। আর গতকাল রাতে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা ও কনফারেন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস।
ইউরোপা লিগের ফাইনালে অবশ্য ইংলিশ ক্লাবের উপস্থিতি আগেই নিশ্চিত হয়েছিল। সেমিফাইনালেই যে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট। ফলে যেকোনো এক দলের ফাইনালে যাওয়া নিশ্চিতই ছিল।
আরতেতার ‘অবিশ্বাস্য রাত’, ঐতিহাসিক ডাবলের সামনে আর্সেনালতবে দুই ইংলিশ প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকেও বাজিমাত করেছে অ্যাস্টন ভিলা। ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নটিংহাম ফরেস্টকে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলা হারিয়েছে ৪-০ গোলে। অর্থাৎ দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলা জিতেছে ৪-১ গোলে।
এই জয়ের ফলে কোচিং ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো কোনো দলকে ইউরোপা লিগের ফাইনালে তুললেন ভিলা কোচ উনাই এমেরি। এর আগে সেভিয়াকে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার ফাইনালে তুলে তিনবারই শিরোপা জিতেছেন এমেরি। ২০২০-২১ মৌসুমে একই শিরোপা জিতেছেন ভিয়ারিয়ালের হয়ে। তবে ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালকে ফাইনালে তুলেও শিরোপা জিততে পারেননি এমেরি।
ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়দের উদ্যাপনএবার এমেরির অ্যাস্টন ভিলা ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে। ফ্রেইবুর্গও ভিলার মতো প্রথম লেগে স্পোর্টিং ব্রাগার কাছে (২-১) গোলে হেরেছিল। গতকাল রাতে ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফ্রেইবুর্গ। ব্রাগাকে তারা হারিয়েছে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৪-৩)। ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে ২০ মে রাতে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও ফ্রেইবুর্গ।
কনফারেন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে ৩-১ জয়ের পর ফিরতি লেগে ২-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-২) শাখতার দোনেৎস্ককে হারায় ক্রিস্টাল প্যালেস। ২৭ মে রাতে ফাইনালে প্যালেসের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছেছে আর্সেনালএর আগে গত মৌসুমেও তিন প্রতিযোগিতায় তিনটি ইংলিশ দল খেলার সম্ভাবনা জেগেছিল। কনফারেন্স কাপে খেলে শিরোপা জিতেছিল চেলসি। ইউরোপা লিগে অল-ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় টটেনহাম।
তবে আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় শেষ পর্যন্ত তিন প্রতিযোগিতায় আর ইংলিশ ক্লাবের উপস্থিতি দেখা যায়নি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারায় পিএসজি।