ফিরছে রকা রোল্লা
· Prothom Alo

২০১৩ থেকে ২০১৯—ঢাকায় নিয়মিত বসত রক কনসার্ট ‘রকা রোল্লা’। ধারাবাহিক এ আয়োজনে অংশ নিয়েছে দেশের জনপ্রিয় সব রক ব্যান্ড। কিন্তু ২০২০ থেকে বন্ধ হয়ে যায় এ আয়োজন। রক সংগীত অনুরাগীদের জন্য সুখবর, আবারও ফিরছে ‘রকা রোল্লা’। আজ শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মাঠে বসবে এ আয়োজন। এবারের শিরোনাম ‘রকা রোল্লা রিফোর্জড’, আয়োজক টিম আলফা বলছে, এটা রকা রোল্লার পুনর্জন্ম।
Visit turconews.click for more information.
মঞ্চে ‘ওয়ারফেজ’আয়োজনটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় ওপেন এয়ার রক কনসার্ট। একই সঙ্গে পারফর্ম করবে ওয়ারফেজ, নেমেসিস, অ্যাভয়েড রাফা, মেকানিক্স, ইজি, ব্লু জিন্স, এ কে রাহুলসহ আরও কয়েকটি ব্যান্ড।
টিম আলফার চিফ এক্সপেরিয়েন্স অফিসার শেখ রিয়াজ প্রথম আলোকে বলেন, ‘রকা রোল্লার সঙ্গে একটা প্রজন্মের আবেগ জড়িয়ে আছে। কয়েক বছর ধরেই ফেরার চেষ্টা করেছিলাম, কিন্তু ওপেন এয়ার কনসার্টের অনুমতি নিয়ে কিছু জটিলতা ছিল। তাই করতে পারিনি।’
আয়োজনটি নিয়ে ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক বছরে খুব বেশি ইনডোর পারফর্ম করা হয়েছে। ওপেন এয়ারে যেগুলো হয়েছে, সেগুলোও বিশ্ববিদ্যালয় বা করপোরেট আয়োজন। এভাবে বড় করে তেমন আয়োজন হয়নি। ওপেন এয়ারের আবেদন অন্য রকম। এটা কন্টিনিউ থাকুক, একজন ব্যান্ড সংগীতশিল্পী হিসেবে সেটাই চাওয়া।’
আয়োজকেরা জানিয়েছেন, বেলা দুইটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।