দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আস্থার ২৪ বছর পূর্তি উদযাপন বিডিডিএল প্রপার্টিজের
· Prothom Alo

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও সামাজিক অগ্রগতির অঙ্গীকার নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ২৪ বছর পূর্তি উদযাপন করেছে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড, যেখানে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা।
Visit asg-reflektory.pl for more information.
জাঁকজমকপূর্ণ আয়োজন, উন্নয়নমূলক কার্যক্রম, সনদ বিতরণ, নতুন কোর্স উদ্বোধন এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে ২৪ বছর পূর্তি উদযাপন করেছে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড। ‘যুগ যুগান্তরে’ শীর্ষক এ আয়োজনে দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সামাজিক অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়।
বিডিডিএল পরিবারগত ১৩ মে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত সিয়াম অ্যাগ্রো অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্কিলস একাডেমি বিডি, বিকে আইটি ইনস্টিটিউট (পাবনা), শুকৃষি পার্টনার প্রোগ্রাম, বিকে ফাউন্ডেশন এবং দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির বহুমাত্রিক কার্যক্রম তুলে ধরা হয়।
দক্ষ মানবসম্পদ গঠনে জাতীয় অঙ্গীকার
সূচনা বক্তব্য দিচ্ছেন বিডিডিএল প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাতেন খানঅনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ)-এর আওতায় বিভিন্ন কোর্স সম্পন্নকারী শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে যুগোপযোগী একাধিক নতুন কোর্স উদ্বোধন করা হয়।
বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাতেন খান বলেন, “বিডিডিএল শুধু ভবন নির্মাণ করেনি, মানুষের স্বপ্ন, আস্থা ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও পালন করেছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই জনমিতিক সুবিধাকে কাজে লাগিয়ে দেশব্যাপী দক্ষতা উন্নয়ন আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে প্রায় ৯০ শতাংশ প্রবাসী বাংলাদেশি প্রশিক্ষণ ছাড়া বিদেশে যাচ্ছেন। দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশের রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার থেকে ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। স্কিলস একাডেমি বিডি সেই লক্ষ্যেই কাজ করছে।”
স্কিলস একাডেমি বিডির ভবিষ্যৎ পরিকল্পনা
স্কিলস একাডেমি বিডির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার টুটুল পিকে বলেন, “শুধু সনদ প্রদান নয়, আন্তর্জাতিক মানের দক্ষ শ্রমশক্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দেশের প্রতিটি জেলা-উপজেলায় দক্ষতা প্রশিক্ষণ পৌঁছে দিতে আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন আন্দোলন গড়ে তুলতে চাই।”
তিনি প্রযুক্তিভিত্তিক শিক্ষা, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণ
অনুষ্ঠানে বক্তব্য দেন দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন জোয়ারদার নওশের আল (এফসিএ), চেয়ারম্যান, তিলোত্তমা বাংলা গ্রুপ; সাবেক সচিব মো. সেলিম রেজা; জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক উপদেষ্টা মামুনুর রহমান; আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কে. এম. ফজলুল হক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও কৃষি গবেষক মো. মিজানুর রহমান।
বক্তারা বিডিডিএল ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক শিক্ষা, নিরাপদ কৃষি, সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম উপস্থাপন
বিডিডিএল ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরাঅনুষ্ঠানে স্কিলস একাডেমি বিডির প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ, বিকে আইটি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, সুকৃষি পার্টনার প্রোগ্রামের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম এবং নিরাপদ কৃষি ও বাণিজ্যিক কৃষিপণ্য উৎপাদন-বিপণন কৌশল তুলে ধরা হয়।
এছাড়া বিকে ফাউন্ডেশনের সামাজিক উন্নয়ন কার্যক্রম এবং দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির শিক্ষা উদ্যোগও বিশেষভাবে উপস্থাপন করা হয়।
সুকৃষি প্রজেক্টের পরিচালক মিজানুর রহমান নিরাপদ কৃষি ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
স্বাস্থ্যসচেতনতা ও শিক্ষা কার্যক্রম
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা ব্লুজের সদস্যদের উপস্থিতিতে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ডা. হাশরাত আরা বেগম নিরাপদ মাতৃত্ব, নারী স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে রিয়েল এস্টেট খাতের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান।
২৪ বছরের সফল যাত্রা
বিকেলে কেক কাটার মাধ্যমে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের ২৪ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে অতিথি, বিভাগীয় প্রধান, অংশীদার ও সহযোগীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড তাদের ২৪ বছরের সফল যাত্রা, উন্নয়ন দর্শন, দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, নিরাপদ কৃষি, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ জাতীয় উন্নয়ন পরিকল্পনার বার্তা নতুনভাবে তুলে ধরে।
প্রতিষ্ঠানটি জানায়, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি, কৃষি, মানবিক উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক সমন্বিত মডেল দেশব্যাপী ছড়িয়ে দিতে ইতোমধ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ছবি: বিডিডিএল