মা–মেয়ে দুজনেই মামুট্টির নায়িকা হয়েছিলেন

· Prothom Alo

মা–মেয়ে দুজনেই একই নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। বিরল ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ভারতীয় সিনেমায়। এই নায়ক আর কেউ নন মালয়লাম তারকা মামুট্টি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনেত্রী লক্ষ্মীর নায়ক হিসেবে অভিনয় করেছেন। আবার তাকেই দেখা গেছে লক্ষ্মীর মেয়ে ঐশ্বরিয়ার ভাস্করণের নায়িকা হিসেবেও।

Visit catcross.org for more information.

মামুট্টি পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। চার শর বেশি ছবিতে কাজ করা এই অভিনেতার বিপরীতে অসংখ্য জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করেছেন। তবে সবচেয়ে আলোচিত ও ব্যতিক্রমী জুটিগুলোর একটি হলো লক্ষ্মী ও তাঁর মেয়ে ঐশ্বরিয়া।

লক্ষ্মী ১৯৮০–এর দশকে মম্মুট্টির বিপরীতে অভিনয় করেন। তাঁদের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘নাথি মুথাল নাথি ভারে’, ‘আমেরিকা আমেরিকা’ ও ‘আট্টুভানচি উলানজাপোল।’  

অন্যদিকে তাঁর মেয়ে ঐশ্বরিয়া ১৯৯৩ সালে ‘জ্যাকপট’ ছবিতে মম্মুট্টির নায়িকা হন। তবে আরও মজার বিষয়, এর আগে ১৯৯০ সালের ‘ওলিয়ামপুকাল’ ছবিতে ঐশ্বরিয়া মম্মুট্টির ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।

লক্ষ্মী ছিলেন ১৯৭০ ও ৮০–এর দশকের দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি অভিনেত্রী কুমারী রুক্মিণী ও পরিচালক ইয়ারাগুডিপতি ভারদা রাওয়ের মেয়ে। মালয়ালাম সিনেমায় তাঁর অভিষেক হয় ‘ছাট্টাক্কারি’ দিয়ে, যা সে সময়ের সাহসী ও যুগান্তকারী চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

রুক্মিণী তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম ও হিন্দি মিলিয়ে শত শত ছবিতে অভিনয় করেছেন।

ঐশ্বরিয়া ভাস্করণ যিনি শান্তা মীনা নামেও পরিচিত, মায়ের পথ ধরেই অভিনয়ে আসেন। মালয়ালাম সিনেমায় তিনি কাজ করেছেন মোহনলাল ও সুরেশ গোপির মতো তারকাদের সঙ্গে। তাঁর জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাটারফ্লাইজ’, ‘নারসিমহাম’, ‘নোটবুক’, ‘নাথোলি অরু ছেরিয়া মীনাল্লা’ ইত্যাদি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Read full story at source