ঢাকা মহানগর উত্তরের আরও ৪৬ ওয়ার্ডে এনসিপির কমিটি
· Prothom Alo

ঢাকা মহানগর উত্তরের আরও ৪৬টি ওয়ার্ডে দলীয় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়। এর আগে ঢাকা উত্তরের আরও পাঁচ থানায় এনসিপির কমিটি হয়েছিল। এ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোররেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫১টিতে এনসিপির কমিটি হলো।
Visit freshyourfeel.com for more information.
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা এসব কমিটি অনুমোদন করেছেন। এসব কমিটির আকার ৩ থেকে ৮ সদস্যের মধ্যে। সমন্বয় কমিটিগুলোকে এক মাসের মধ্যে ওয়ার্ড আহ্বায়ক কমিটি করতে বলা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটির ২২, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি করা হয়। আজ ৪৬টি ওয়ার্ডে সমন্বয় কমিটি করার পর এখন বাকি রইল তিনটি ওয়ার্ডের (১৪, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড) কমিটি গঠন।
গত ২৯ মার্চ ঢাকা উত্তর সিটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। এই প্রার্থীদের কেন্দ্র করে সংশ্লিষ্ট সিটিগুলোতে সাংগঠনিক কাঠামো গোছানোর উদ্যোগ নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড কমিটি হলো। এর মধ্যে ১৮ মে এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। পরদিন সাদিয়া ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দিয়ে এই শাখার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে দলটি।
এ নিয়ে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫১টিতে তাঁদের কমিটি হলো বলে জানিয়েছেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও এই সিটির মেয়র পদে দলের প্রার্থী আরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, উত্তর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণার পর থেকেই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ওয়ার্ড ও থানা পর্যায়ে সমন্বয় সভা করা হয়েছে। ৯ মে একটি রাজনৈতিক কর্মশালাও করা হয়েছে। এরপর আজ ৪৬টি ওয়ার্ডে কমিটি হলো।