বগুড়ায় ঈদের দিনে গৃহবধূকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত স্বামীকে পুলিশে সোপর্দ
· Prothom Alo

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজের পর উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মিমি বেগম (২৩)। কয়েক বছর আগে তাঁর সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। এ দম্পতির ২ বছরের একটি শিশুসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
Visit casino-promo.biz for more information.
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঈদের জামাত থেকে ফিরে স্ত্রীর সঙ্গে রুবেল মিয়ার ঝগড়া বাধে। একপর্যায়ে রুবেল মিয়া ধারালো কুড়াল দিয়ে মিমি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মিমি বেগম মারা যান। পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মিমি বেগমের মা গোলেজা বেগম বলেন, বেশ কিছু দিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে মিমির সঙ্গে স্বামী রুবেল মিয়ার দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে ঈদের জামাত থেকে ফিরে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে কুড়াল দিয়ে কুপিয়ে রুবেল মিয়া তাঁর মেয়ে মিমিকে কুপিয়ে হত্যা করেছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল মিয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।