রিয়ালের সঙ্গে চুক্তি সই করেছেন মরিনিও, তবে ...

· Prothom Alo

জোসে মরিনিও যে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতে চলেছেন, এমন খবর মাসখানেক ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত নেই। আজ বিবিসি ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এরই মধ্যে চুক্তিতে সই করে ফেলেছেন মরিনিও। চুক্তির মেয়াদ তিন বছর।

তবে আগামী ৭ জুন রিয়ালের সভাপতি নির্বাচন পর্যন্ত তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। পর্তুগিজ এই কোচের চুক্তিটি কেবল তখনই বৈধ হবে, যদি বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার পদে বহাল থাকেন।

Visit betsport24.es for more information.

৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে রিয়ালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। তাঁর অধীনে ক্লাবটি সর্বশেষ দুই মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি। গত ২০ বছরের মধ্যে এই প্রথম সভাপতি নির্বাচনে পেরেজের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি ব্যবসায়ী এনরিকে রিকেলমে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও পেরেজই আবার জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।

মরিনিও বর্তমানে বেনফিকা কোচের দায়িত্বে আছেন। দলটি তাঁর প্রথম মৌসুমে প্রিমেইরা লিগে তৃতীয় হয়েছে। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনিও এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন। সে সময় রিয়াল একটি করে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল।

রাজনীতির কারণে মরিনিওকে আনতে বাড়তি খরচ রিয়াল মাদ্রিদের

Read full story at source