আজ বাড়তে পারে তাপ

· Prothom Alo

মে মাসের শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। শেষটায় বৃষ্টি কমে তাপ বেড়েছে। তবে সব মিলিয়ে এ মাসে দীর্ঘ সময় ধরে ভ্যাপসা গরম পড়েনি। আজ রোববার মাসের শেষ দিনটিতে অবশ্য তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। তবে এর মধ্যেও দেশের দুই ভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা।

Visit biznow.biz for more information.

Read full story at source