‘লোকে বলে’ গানের আবেশে নুসরাত ফারিয়া, ব্ল্যাক ফিউশন লুকে ছড়ালেন আবেদন
· Prothom Alo

‘লোকে বলে’ গানের আবেশে নুসরাত ফারিয়া, ব্ল্যাক ফিউশন লুকে ছড়ালেন আবেদন
ঈদুল আজহায় প্রকাশিত হয়েছে নুসরাত ফারিয়ার নতুন একক গান ‘লোকে বলে। ফোক-পপ ঘরানার এই গানে যেমন আবেদনময়ী উপস্থিতি ও প্রাণবন্ত নাচ দিয়ে দর্শকের নজর কেড়েছেন, তেমনি গানের প্রচারণা ঘিরে তাঁর সাম্প্রতিক ফ্যাশন লুকও এসেছে আলোচনায়।
Visit turconews.click for more information.
কালো রঙের ফিউশন পোশাকে ধরা দেওয়া এই লুক যেন গানের মুড, আত্মবিশ্বাস আর গ্ল্যামারেরই এক স্টাইলিশ সম্প্রসারণ।
ছবিতে ফারিয়াকে দেখা গেছে ব্ল্যাক টাই-ডাই প্যাটার্নের ওয়ান-শোল্ডার ড্রেপড টপে। এসেমেট্রিক্যাল কাটের এই পোশাকটির কোমরের অংশে কাটআউট ডিটেইল পুরো লুকে যোগ করেছে সাহসী আবেদন।
বটমের অংশে রয়েছে রাফলড লেয়ারড স্কার্ট। এর সঙ্গে কালো পেন্সিল বুটের জুটি পুরো স্টাইলকে করেছে আরও ট্রেন্ডি।
এক্সেসরিজ রাখা হয়েছে ফিউশন ভাবনা। অক্সিডাইজড ঝুমকা, রতনচূড় , নাকফুল, নাভির পিয়ার্সিং এবং কোমরের মেটালিক বিছা সাজে যোগ করেছে ভিন্ন আবেদন ।
মেকআপে ছিল সফট গ্ল্যাম টাচ । নিখুঁত বেস, ড্রামাটিক চোখের সাজ, আর ক্রিমি ন্যুড টোন লিপস্টিকে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছে ।
সবশেষে চুলগুলো ওয়েভি স্টাইলে খুলে রেখেছেন নায়িকা। নিজের এই স্টাইলিং প্রসঙ্গে ফারিয়া জানিয়েছেন, দেশি এলিগ্যান্স আর ওয়েস্টার্ন এজকে একসঙ্গে তুলে ধরার ভাবনা থেকেই এই লুকের জন্ম। বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই তৈরি হয়েছে পুরো কনসেপ্ট।
এদিকে ‘লোকে বলে’ গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। বিশেষ করে তাঁর নাচ, স্ক্রিন প্রেজেন্স এবং স্টাইলিশ উপস্থিতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
অভিনয়, গান আর ফ্যাশন- তিন ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন নুসরাত ফারিয়া। আর এই ব্ল্যাক ফিউশন লুক যেন সেই বহুমাত্রিক ব্যক্তিত্বেরই আরেকটি প্রকাশ।
ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম