'গুলশানের চামেলী' লুকে আবার আলোচনায় এই মডেল ও অভিনেত্রী
· Prothom Alo

প্রায় সময়েই বিভিন্ন লুকে আলোচনায় থাকেন এই মডেল ও অভিনেত্রী। সুন্দরী এই মডেল মারিয়া মিমকে পর্দায় তেমন একটা দেখা যায় না। সামাজিক মাধ্যমেই জোরেশোরে বিচরণ করেন তিনি। সম্প্রতি 'গুলশানের চামেলী' ক্যাপশনের এই লুকে আবার নজর কেড়েছেন তিনি। ২০০৪ সালে বলিউডের কারিনা কাপুরের চামেলী সিনেমার আইকনিক লুককেই রিক্রিয়েট করেছেন তিনি। ক্যাপশনে টুইস্ট থাকাতেই হয়তো এত আলোচনা। তবে বলতেই হয়, লুকটি আসলেই নজরকাড়া হয়েছে।
কারিনা কাপুরের এই রেডলাইট এরিয়া নিয়ে বানানো সিনেমার নো মেকআপ বাস্তবধর্মী লুক খুবই প্রশংসিত হয়েছিল। সঙ্গে ছিলেন রাহুল বোসআইকনিক এই পোজে লাল ছাপার উজ্জ্বল নীল ব্লাউজ আর জরীপাড় লাল শাড়ির সঙ্গে টকটকে লাল লিপকালার আর টিপ ও লাল-নীল-সোনালি চুড়ির লুকটি কাল্ট ক্ল্যাসিক হয়ে আছে বলিউড ফ্যাশনে। সঙ্গে আছে সোনালি স্যান্ডেল বহু বছর পর সেই লুকটি রিক্রিয়েট করলেন মারিয়া মিম পরেছেন একই রকম ছাপার নীল ডিপনেক ব্লাউজ সঙ্গে জরীপাড় লাল শাড়ি টানা কাজল, ছোট লাল টিপ আর ব্রিক রেড লিপসের সঙ্গে দেখা যাচ্ছে সাদা পাথরের হেয়ারক্লিপ ও কালো-সোনালি বিডসের মালা, সোনালি ঝোলানো দুল। হাতে আংটিও আছে বেঞ্ছে বসে কারিনা কাপুরের আইকনিক পোজটি পারফেক্টভাবেই তুলে ধরেছেন মিম। লালচে আলোয় অন্যরকম আকর্ষণ ফুটে উঠেছে এই ফটোশুটের ছবিগুলোতে।ছবি: মারিয়া মিমের ফেসবুক
Visit h-doctor.club for more information.
ফটোগ্রাফি: সাকিব মুস্তাসিম