ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। সাধারণ জ্ঞান : (আন্তর্জাতিক বিষয়ক)—‘পৃথিবীর ছাদ’ বলা হয় পামির মালভূমিকে

· Prothom Alo

সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়ক

Visit tr-sport.bond for more information.

১. জাতিসংঘের উদ্যোগে কোন দিনকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালন করা হয়?

উত্তর: ৩০ জুলাই।

২. বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়?

উত্তর: ২৮ জুলাই।

৩. বিশ্বের বড় অর্থনৈতিক জোট কোনটি?

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন।

৪. জাতিসংঘের ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা’ কয়টি?

উত্তর: ১৭টি।

৫. আন্তর্জাতিক নদী বলা হয় কাকে?

উত্তর: দানিয়ুবকে (১১টি দেশ দিয়ে প্রবাহিত)।

৬. সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ৮ ডিসেম্বর ১৯৮৫।

৭. জাতিসংঘের প্রস্তাবক কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

৮. জাতিসংঘের পতাকার রং কয়টি?

উত্তর: ২টি। নীল ও সাদা।

৯. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর: এশিয়া।

১০. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর: গ্রীনল্যান্ড (ডেনমার্ক)।

১১. ‘রুটির ঝুড়ি’ বলা হয় কাকে?

উত্তর: প্রেইরি অঞ্চলকে।

১২. কাকে পৃথিবীর ছাদ বলা হয়।

উত্তর: পামির মালভূমি।

১৩. বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি?

উত্তর: আমাজন বন।

১৪. সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: আর্জেন্টিনা।

১৫. ‘ওপেক’ কী?

উত্তর: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।

১৬. ‘টেসলা’ কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের একটি গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান।

১৭. ‘ব্ল্যাকবক্স’ কোথায় থাকে?

উত্তর: উড়োজাহাজে।

১৮. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?

উত্তর: ইন্দোনেশিয়া।

১৯. ‘আইআরজিসি’ শব্দের অর্থ কি?

উত্তর: ইসলামি বিপ্লবী গার্ড কোর।

২০. বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো কোনটি?

উত্তর: ভ্যাটিকান সিটি।

২১. বর্তমানে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের নাম কী?

উত্তর: জেমস ওয়েব টেলিস্কোপ।

২২. ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: মেটা।

২৩. বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর: পাপুয়া নিউগিনি।

২৪. ইউক্রেনের মুদ্রার নাম কী?

উত্তর: রিভনিয়া।

২৫. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?

উত্তর: ৬টি।

২৬. ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনগুলো?
উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

২৭. বিশ্বের কোন দেশ প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আইন বা ‘এআই অ্যাক্ট’ পাস করেছে?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU)।

২৮. এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

২৯. EPI কার্যক্রমে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হয়?
উত্তর: ১০টি।

৩০. বাংলাদেশে EPI কার্যক্রম শুরু হয় কবে থেকে?

উত্তর: ১৯৭৯ সালে ৭ এপ্রিল।

  • অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
    হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা

Read full story at source