জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সূচি প্রকাশ
· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা আগামী ৯ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত। গতকাল বুধবার (৩ জুন ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার কোড ৪৩০১ এবং প্রতিদিনের পরীক্ষা বেলা দেড়টায় শুরু হবে। পরীক্ষার সময়কাল সংশ্লিষ্ট প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন যে যে নির্দেশনাবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ডাউনলোড করে প্রিন্টের মাধ্যমে পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রে সরবরাহ করবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। এ ছাড়া ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
Visit afnews.co.za for more information.
বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটওকেন্দ্র পরিচালনা ব্যয়সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরীক্ষা শুরুর তিন দিন আগে জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০ টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে। পরীক্ষা–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজন হলে কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
* পরীক্ষার সূচি দেখুন এখানে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স: দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরু