জামায়াতকে নিয়ে রুমিন ফারহানার ভুয়া মন্তব্য প্রচার

· Prothom Alo

‘একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে, বাকিরা টাকার জন্য’—স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নামে এমন একটি বক্তব্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে যাচাই করে দেখা গেছে, এমন কোনো মন্তব্য রুমিন ফারহানা করেননি।

Visit asg-reflektory.pl for more information.

চলতি মাসের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে তাঁকে হেনস্তা করে নানা পোস্ট আসছে ফেসবুকে।

লিংক: এখানে

এর মধ্যেই রুমিন ফারহানার ছবি ব্যবহার করে জামায়াতকে নিয়ে তাঁর একটি ফটোকার্ড ছড়ায়। ‘ছাত্রশিবির মিডিয়া’ নামে একটি প্রোফাইল থেকে দেওয়া এই ফটোকার্ডের পোস্টে প্রায় ৭ হাজার প্রতিক্রিয়া পড়েছে। এটি শেয়ার হয়েছে ৬৪০ বার। পোস্টের নিচে মন্তব্য হয়েছে ৩ শতাধিক।

লিংক: এখানে

৫১ হাজার অনুসারী থাকা ‘টিপস অব মাহমুদ’ নামে একটি পেজ থেকেও একই ধরনের পোস্ট দেওয়া হয়। সেই পোস্টে সাড়ে ৬ হাজার প্রতিক্রিয়া হয়েছে, শেয়ার হয়েছে ১ হাজার বার, মন্তব্য জমা হয়েছে ৩ শতাধিক।

লিংক – প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

অনুসন্ধান চালিয়ে নির্ভরযোগ্য কোনো সূত্রে রুমিন ফারহানার এমন মন্তব্যের তথ্য পাওয়া যায়নি। তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলেও এ ধরনের কোনো বক্তব্য নেই।

লিংক: এখানে

রুমিন ফারহানার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। তবে কোনো সংবাদমাধ্যমে তাঁর এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। শুধু কিছু ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে এ দাবি প্রচার করা হচ্ছে।

কোলাজ প্রথম আলো গ্রাফিকস

‘টিপস অব মাহমুদ’ পেজটির অ্যাডমিনের সঙ্গে মুঠোফোনে কথা বললে মাহমুদ পরিচয় দেওয়া এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড থেকে এই পোস্টটি দিয়েছেন তিনি।

কিন্তু কোনো সংবাদমাধ্যমে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি—এ তথ্য জানানো হলে তিনি বলেন, তাঁর ভুল হয়েছে এবং পোস্টটি সরিয়ে ফেলা হবে।

কথা বলার পর পেজটিতে গিয়ে পোস্টটি আর পাওয়া যায়নি।

Read full story at source