খুলনায় মাদক বিক্রি হয় খুপরিতে
· Prothom Alo

খুলনা শহরের শতাধিক এলাকায় হাতের নাগালে মাদক পাওয়া যায়। এর মধ্যে রূপসা ঘাট, খালিশপুর, হরিণটানা, সোনাডাঙ্গা, লবণচরা ও দৌলতপুরে মাদকের বিস্তার সবচেয়ে বেশি। এসব এলাকায় ছোট ছোট খুপরিতে মাদক বিক্রি হয়। এর বাইরেও বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতা রয়েছে। খুলনা মহানগর পুলিশের তালিকায় শহরে ৫৮৪ জন মাদক কারবারির নাম রয়েছে। কিন্তু তালিকা থাকার পরও মাদক নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
Visit asg-reflektory.pl for more information.