গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সহ–উপাচার্যসহ ৩ পদে চাকরি
· Prothom Alo

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সহ–উপাচার্যসহ তিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৭ জুন।
চাকরির বিবরণ
১. পদের নাম: সহ–উপাচার্য
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিশ্বমানের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশিষ্ট একাডেমিক রেকর্ড ও স্বীকৃত গবেষক হিসেবে পরিচিতি থাকতে হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক বা প্রশাসনিক নেতৃত্ব মিলিয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: ট্রেজারার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এমবিএ বা সংশ্লিষ্ট ব্যবসায়িক বিষয়ে কোনো স্বীকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি, অগ্রাধিকারভাবে পিএইচডি। যেসব প্রার্থীর ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনার প্রাসঙ্গিক ও উল্লেখযোগ্য বাস্তব অভিজ্ঞতা থাকলে বিবেচনা করা হবে।
বোর্ড বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, যার মধ্যে অন্তত একটি স্নাতক বা মাস্টার্স পর্যায়ের হতে হবে অথবা সংশ্লিষ্ট পরীক্ষাগুলোয় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০–এর মধ্যে) বা সমমান অর্জন থাকতে হবে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
Visit tr-sport.click for more information.
অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাচ্ছেন, নতুন শিক্ষার্থীদের জন্য ৭ করণীয়৩. পদের নাম: ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
ডিন, বিভাগীয় প্রধান বা সমমানের জ্যেষ্ঠ একাডেমিক পদে প্রমাণিত নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।
শক্তিশালী একাডেমিক রেকর্ড, পিয়ার–রিভিউড প্রভাবশালী গবেষণা প্রকাশনা, গবেষণা অনুদান অর্জন ও শিক্ষাদানে উৎকর্ষতা থাকতে হবে।
আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চয়তার ব্যবস্থা ও প্রক্রিয়ায় অভিজ্ঞতা থাকতে হবে (যেমন BAETE, ABET, AAEES ইত্যাদি)।
বেতন–ভাতা
প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুযায়ী।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ই–মেইলের ([email protected]) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৭ জুন ২০২৬
বিস্তারিত দেখুন https://grameenu.ac/career/ এ ঠিকানায়।
২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় ও এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক অনুমোদন পায়।