দাপুটে বাংলাদেশ, এবার মিচেল মার্শকে আউট করলেন মোস্তাফিজ

· Prothom Alo

এবার মোস্তাফিজের উইকেট

অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৫১/৩

নাহিদ রানার পর উইকেট পেলেন মোস্তাফিজ। ফিরিয়েছেন মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

Visit xsportfeed.quest for more information.

নাহিদ রানা স্পেশাল

অস্ট্রেলিয়া: ৪ ওভারে ৩৪/২

দারুণ ছন্দে ছিলেন কুপার কনোলি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর প্রথম টি–টুয়েন্টিতে করেছিলেন ৪৭ রান। তবে দ্বিতীয় ম্যাচে ১ রানে নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিলেন কনোলি। দারুণ ক্যাচ নিয়েছেন সাইফ।

বাংলাদেশের প্রথম উইকেট

অস্ট্রেলিয়া: ৩ ওভারে ৩১/১

নাসুমের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন ওপেনার জশ ইংলিস। আউট হওয়ার আগে তিনি করেছেন ৬ বলে ১১।

দুই পরিবর্তন বাংলাদেশের

বাংলাদেশের দ্বিতীয় টি–টুয়েন্টির দলে পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। শরীফুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, মেহেদীর জায়গায় নাসুম আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

টস

ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। আজ করতে হবে রান তাড়া।

Read full story at source