এক দিনে ‘দ্রুততম’ দুই গোল, বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোল কার

· Prothom Alo

বেশিক্ষণ শীর্ষে থাকতে পারলেন না মরক্কোর ইসমায়েল সাইবারি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ঠিক ৭১ সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন সাইবারি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি।

Visit sport-tr.bet for more information.

একই দিনের শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা গোল করে বসেন মাত্র ৬৫ সেকেন্ডে! ফলে সাইবারিকে হটিয়ে চলতি আসরের দ্রুততম গোলের তালিকায় সবার ওপরে এখন গালারজার নাম।

তবে এবারের আসরের দ্রুততম গোলদাতা হলেও ইতিহাস ঘাঁটলে হতাশই হতে হবে গালারজাকে। কারণ, বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের দ্রুততম ১০ গোলের তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ডটি তুরস্কের হাকান সুকুরের দখলে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন তিনি।

অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ১০ গোলের তালিকায় সবার শেষে (দশম স্থানে) যে নামটি রয়েছে, সেটি ডেনমার্কের মাথিয়াস জর্গেনসেনের। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর গোলটি ছিল কিক অফ বাঁশির ৫৫ সেকেন্ড।

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড কেন

Read full story at source