গান–কবিতা–আলোচনায় কামাল লোহানীকে স্মরণ

· Prothom Alo

গান, কবিতা ও আলোচনায় ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কামাল লোহানীকে স্মরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশ। আজ শনিবার কামাল লোহানীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে স্মরণসভায় কামাল লোহানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর ও সদস্য দীনবন্ধু দাশ।

Visit salonsustainability.club for more information.

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সময় এ দেশে পাকিস্তান সরকার যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করেছিল, তখন যাঁরা এর প্রতিবাদে আন্দোলন গড়ে তুলেছিলেন, কামাল লোহানী ছিলেন তাঁদের অন্যতম। একাত্তরে স্বাধীন বাংলা বেতারে তাঁর অসামান্য অবদানের কথাও স্মরণ করেন বক্তারা। তাঁরা আরও বলেন, উদীচীর নতুন দিনের পথচলার অন্যতম কান্ডারি ছিলেন তিনি। তাঁর দেহগত প্রয়াণ হলেও তাঁর ছায়া সদা বিদ্যমান। তাঁর দেখানো পথেই উদীচীর পথচলা।

স্মরণসভায় একক সংগীত পরিবেশন করেন হুমায়রা তাসিন, মারিয়া আনতারা ও অদ্বয় সান্যাল আর্য। দলীয় সংগীত পরিবেশন করে উদীচীর সংগীত বিভাগ। আবৃত্তি করেন নাজমুল আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমি প্রভা।

Read full story at source