একঝলক (১৫ মার্চ ২০২৬)

· Prothom Alo

কাপ্তাই হ্রদে খাদ্যের খোঁজে সাঁতরাচ্ছে পরিযায়ী পাখিরা। নৌযান চলাচল থাকলেও নির্ভয়ে ভেসে বেড়াচ্ছে তারা। লংগদু, রাঙামাটি, ১৫ মার্চকোমরতাঁত বোনার আগে সুতা রোদে দিয়েছেন এই পাহাড়ি নারী। খাগড়াপুর,খাগড়াছড়ি, ১৫ মার্চবাস কাউন্টারের সামনে ফিরতি টিকিটের জন্য যাত্রীদের উপচে পড়া ভিড়। শেরপুর সড়ক এলাকা, বগুড়া শহর, ১৫ মার্চসড়কে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে পথযাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলেশ্বরীতলা, বগুড়া, ১৫ মার্চফুলে ভরা কফিগাছ। তঞ্চঙ্গ্যাপাড়া, নিচু বাগান, রাঙামাটি, ১৫ মার্চআখ মাড়াইয়ের পর তা থেকে রস আলাদা করা হয়েছে। এখন চলছে জ্বাল দেওয়ার কাজ। বড় কড়াইয়ে নাড়তে নাড়তে কিছুটা শক্ত হয়ে এলে তরল গুড় নামিয়ে টিনে ভরা হবে। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৫ মার্চবড় হচ্ছে আমের গুটি। বাস্তুহারা, খুলনা, ১৫ মার্চবিদ্যুতের তারে বসেছে এক জোড়া কবুতর। আলমনগর, খুলনা, ১৫ মার্চশাকবাড়িয়া নদীর চরে ছোট্ট ম্যানগ্রোভ নার্সারিতে পলি ব্যাগে সাজানো কেওড়া, খলিশা, কাঁকড়া ও বাইন চারার পরিচর্যা করছেন তিনি। টেপাখালী, কয়রা, খুলনা, ১৫ মার্চখালে জাল টেনে মাছ ধরতে নেমেছে দাদা-নাতি। লবণচরা, খুলনা, ১৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন ২. কোমরতাঁত বোনার আগে সুতা রোদে দিয়েছেন এই পাহাড়ি নারী। খাগড়াপুর,খাগড়াছড়ি, ১৫ মার্চ

Visit rhodia.club for more information.

Read full story at source