সরাসরি কপালে গুলি করব, বাদশাকে হুমকি

· Prothom Alo

‘টাটিরি’ গান নিয়ে বিতর্কে জর্জরিত র‍্যাপার বাদশা। এর মধ্যেই এবার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি পেলেন তিনি। এযাবৎকাল বলিউডের বহু তারকাকে হুঁশিয়ারি দিয়েছে বিষ্ণোই গ্যাং। এবার সেই তালিকায় নাম জুড়ল বাদশারও।
বিষ্ণোই গ্যাং সরাসরি বাদশাকে এই হুমকি দিয়েছে। বাদশার ‘টাটিরি’ গান ঘিরেই এ ঘটনা। হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগেই বাদশাকে সরাসরি হুমকি দিয়েছে এই দল। সোশ্যাল মিডিয়া মারফত এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাদশাকে।

যেখানে লেখা হয়েছে, ‘র‍্যাপার বাদশা, হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। আর সেটা করেছিস তুই। ২০২৪ সালে একটা ট্রেলার দেখিয়েছিলেম। এবার আর তা হবে না, সরাসরি তোর কপালে গুলি চালাব।’ উল্লেখ্য, ‘টাটিরি’ নিয়ে বিতর্কে র‍্যাপার বাদশা।

Visit lebandit.lat for more information.

বাদশা। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

নারীর সম্মান ক্ষুণ্ন করার অভিযোগে এই মুহূর্তে জর্জরিত তিনি। তবে এই প্রথম নয়, অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার গায়ক। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না, এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে। গতকাল শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন।

সামান্য দূরে বোমাবর্ষণ, দুবাই থেকে ফিরে ভয়ংকর অবস্থার কথা জানালেন লারা

অন্যদিকে সাম্প্রতিক অতীতে বলিউডে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনো সালমান খান, কখনো রোহিত শেঠির বাড়িতে হামলা, আবার কখনোবা কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই গ্যাস্টার গোষ্ঠী।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source