এক বিকেলের দীর্ঘশ্বাস
· Prothom Alo

হঠাৎ অদৃশ্য ভূকম্প কম্পিত করে সর্বসুখ
পিছু তাকিয়ে দেখি, আমার অস্তিত্ব নড়বড়ে,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই মুহূর্তের পার্থিবতায়
প্রশান্তির রাজ্য লন্ডভন্ড হয়ে ছিটকে পড়ে।
আমি আমাকে খুঁজে পাই বিষে বিষাক্ত পথে
যেখানে সিদ্ধান্তগুলো মুখ থুবড়ে পড়ে আছে,
নির্বোধের কাতারে শামিল হলাম অতি যত্নে
আর লালিত অসুখে ভুগছি বারবার, বহুবার।
একটা বিকেল নিষ্ঠুরতার সাক্ষী হয়ে যায়
মধুচন্দ্রিমা নিমেষেই শেষ হয়ে যায় দুঃস্বপ্নে,
কষ্টের আলিঙ্গনে জড়িয়ে সময়টা অসহায়
একটি দীর্ঘশ্বাস সুদীর্ঘ আশ্বাসের অন্তরায়।
Visit moryak.biz for more information.