বিসিআইসিতে অপেক্ষমাণ তালিকা থেকে ১০ জনের চূড়ান্ত নিয়োগ

· Prothom Alo

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তাদের সংস্থাধীন কারখানাগুলোয় ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগে অপেক্ষমাণ তালিকা থেকে আরও ১০ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে। আজ রোববার (২৯ মার্চ ২০২৬) বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit palladian.co.za for more information.

স্কুল-কলেজ খুলছে আজ, যেসব নির্দেশনা মানতে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে ১ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ২ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ২ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১ জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ১ জন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে ১ জন এবং উপসহকারী রসায়নবিদ পদে ২ জন নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের নামে শিগগিরই নিয়োগপত্র ইস্যু করা হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিসিআইসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Read full story at source