রেকর্ডের ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন কোহলি
· Prothom Alo

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরে গেছেন ২০২৪ সালে। আইপিএল ছাড়া অন্য লিগেও খেলেন না। গত বছরের জুন মাসে আইপিএল ফাইনালের পর তাই কালই প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন বিরাট কোহলি।
Visit betsport.cv for more information.
এত দিন বিরতিও কোহলির টি–টুয়েন্টি ব্যাটিংয়ের ধার কমাতে পারেনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এবারের প্রথম ম্যাচেই খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস। তাঁর ৬৪তম ফিফটিতে হায়দরাবাদের ২০২ রানের লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬ বল হাতে রেখেই তাড়া করে জিতেছে।
টি–টুয়েন্টিতে এত দিন পর ফেরা কোহলির জন্য কি বাড়তি চ্যালেঞ্জ ছিল? ম্যাচ শেষে কোহলি বলেন, ‘দেখুন, গত ১৫ বছরে আমাদের যে ধরনের সূচি ছিল এবং আমি যতটুকু ক্রিকেট খেলেছি, তাতে আমার জন্য প্রস্তুতির অভাব হওয়ার চেয়ে বরং ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি সব সময় বেশি ছিল। তাই এই বিরতিগুলো আমাকে দারুণ সাহায্য করেছে। এমন বিরতি আমাকে সতেজ ও রোমাঞ্চিত রাখে। যখনই আমি খেলায় ফিরি, সেটা ১২০ শতাংশ শক্তি নিয়েই ফিরি। আমার প্রস্তুতির ঘাটতি নেই।’
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছেন কোহলি১০ মাস বিরতির পর খেলা কোহলির জন্য ম্যাচটি ছিল রেকর্ডের। আইপিএলে তিনি প্রথম ক্রিকেটার, যিনি ২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত হওয়া ১৯টি আসরেই খেললেন। আর খেলার রেকর্ডের এই ম্যাচেই ব্যাটে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।
ফিফটির পথে রানতাড়ায় ৪০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন। আইপিএলে রানতাড়ায় চার হাজারের মাইলফলকে তিনিই প্রথম। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি টুর্নামেন্টটিতে তাঁর মোট রান ৮৭৩০, এটিই সর্বোচ্চ।
টানা ১৩ মৌসুমে প্রথম ম্যাচে হার, এবার কী করবে মুম্বাইটি–টুয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি গত জানুয়ারিতে ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ৯৩, ২৩ ও ১২৪ রান করেন তিনি। ওই সিরিজে ভারতের সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তার আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ৩০২ রান (দুই সেঞ্চুরিসহ) করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। গত বছর খেলেছেন ১৩টি ওয়ানডে। মানে খেলার মধ্যেই আছেন তিনি।
আর প্রশ্নটা যখন রানতাড়ার, তখন কোহলিই সবার ওপরে মনে করেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার, ‘বিরাট কোহলি আমাদের ১ নম্বর রানতাড়ার মাস্টার। তিনি যেভাবে খেলেন, যে শটগুলো বেছে নেন এবং যেভাবে পরিস্থিতি বুঝতে পারেন, তা আমি সব সময় ডাগআউট থেকে উপভোগ করি। আমার মনে হয়, তিনি নিজের সেরা ছন্দে আছেন। নেটে আমি যা দেখেছি, পারফর্ম করার এবং দাপট দেখানোর সেই একই শক্তি ও আগ্রহ এখনো ওনার মধ্যে আছে।’
আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার