রায়ের বাজারে ছুরিকাঘাতে যুবক খুন
· Prothom Alo

রাজধানীর রায়ের বাজারে গতকাল বুধবার মধ্যরাতে আসাদুল হক ওরফ লম্বু আসাদুল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
Visit palladian.co.za for more information.
পুলিশ বলছে, আসাদুল তাঁর সহযোগীদের হাতে খুন হয়েছেন। মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। আসাদুল হত্যার ঘটনায় এখনো কাউকে ধরা যায়নি।
আজ বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার ফজলুল করিম প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১২টার পর আসাদুল তাঁর সহযোগীদের সঙ্গে রায়ের বাজারের সাদেক খান ইটখোলা এলাকায় যান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় তাঁর সহযোগীরাই তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় দিবাগত রাত পৌনে একটার দিকে আসাদুলকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ বলছে, আসাদুলের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আসাদুল মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম জলিল সরদার।