সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৮ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit newsbetsport.bond for more information.
ভোগান্তি কমাতে বিপিসির নতুন পরিকল্পনা, রোববার থেকে বাড়তে পারে অকটেন সরবরাহ
ফিলিং স্টেশনে অকটেন নেই। তাই সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। সম্প্রতি বেগমগঞ্জের একলাশপুর এলাকার একটি ফিলিং স্টেশনেজ্বালানি তেল নিতে দেড় মাস ধরে ফিলিং স্টেশনে মানুষের ভিড় ও ভোগান্তি কমছে না। মূলত অকটেন নিতেই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ভিড় করছে। গত মাসের তুলনায় এ মাসে অকটেনের সরবরাহ কমায় প্রতিদিন ঢাকার পাম্পে তেল নেওয়ার লাইন আরও দীর্ঘ হচ্ছে। অথচ দেশে অকটেনের পর্যাপ্ত মজুত আছে।
বিস্তারিত পড়ুন...
এক দুর্ঘটনায় সামনে এল উপজেলার সরকারি চিকিৎসকদের বঞ্চনা
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গত ১৪ এপ্রিল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকর প্রসাদ অধিকারীকে দেখতে যানঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে উদ্বেগ নিয়ে দাঁড়িয়েছিলেন অর্পিতা হালদার (৪৩)। আইসিইউর ভেতরে চিকিৎসাধীন তাঁর স্বামী শংকর প্রসাদ অধিকারী। পাঁচ দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এই চিকিৎসক। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আসছেন খবর নিতে, তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদছিলেন ব্যাংক কর্মকর্তা অর্পিতা।
বিস্তারিত পড়ুন...
ফুটবল বিশ্বকাপের সময় ক্রিকেট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়াআগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। পুরো দুনিয়াই তখন বুঁদ থাকবে এই টুর্নামেন্টে। ফুটবল বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়াও। একই সময়ে দেশটির ক্রিকেট দল আসবে বাংলাদেশ সফরে। বছরের শুরুতেই এই সিরিজের কথা জানিয়েছিল বিসিবি।
বিস্তারিত পড়ুন...
ইরান যুদ্ধে কি মার্কিন আধিপত্যের অবসান ঘটতে চলেছে
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনিলেবাননে যখন ইসরায়েলের বোমা ঝরছিল, তখনই বিশ্বের অনেক দেশ স্বস্তির নিশ্বাস ফেলেছিল একটি খবরে। খবরটি হলো, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এবং তার লক্ষ্য হলো, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া।
বিস্তারিত পড়ুন...
ইরানের বন্দরে ট্রাম্পের নৌ অবরোধ কি আদৌ কাজে দিচ্ছে
হরমুজ প্রণালির কাছে একটি কার্গো জাহাজপারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই ১০০ মাইল দীর্ঘ জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। গত সোমবার এই প্রণালির পূর্ব উপকূল এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বিস্তারিত পড়ুন...