কাপ্তাই হ্রদ অপরূপ
· Prothom Alo
ঈদের ছুটিতে যান্ত্রিক শহরের ব্যস্ততা ছেড়ে অনেকেই যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা বা অন্যান্য শহরে পড়াশোনা ও চাকরির সুবাদে দূরে থাকা বন্ধুদের দেখা হবে অনেক দিন পরে। অনেকে আবার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন নিয়েও বেড়াতে যাচ্ছেন। প্রচণ্ড গরমের মধ্যে একটু স্বস্তি পেতে কাপ্তাই হ্রদের বুকে জেগে ওঠা বালুচরের সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের।
Visit sport-tr.bet for more information.
পড়ন্ত বিকেলে কাপ্তাই হ্রদের তীরে সূর্যাস্তের মনোরম দৃশ্য।হ্রদের শান্ত জল আর পড়ন্ত বিকেলের স্নিগ্ধতায় মুগ্ধ তাঁরা।বালুচরে বেড়াতে এসে দল বেঁধে হ্রদের পানিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দী হয়েছেন একদল বন্ধু।ইঞ্জিনচালিত নৌকায় চড়ে কাপ্তাই হ্রদের বিশাল জলরাশিতে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় লোকজন। দীর্ঘদিন পর সবাই এক হয়েছেন। বন্দী হয়েছেন এক ফ্রেমে। পাহাড় ও হ্রদের ক্যানভাসে কমলা রঙের আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। তীরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন সবাই।হ্রদের পারে বসে অপলক দৃষ্টিতে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন এক নারী। হ্রদের তীরে মুগ্ধ একজন। সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে হ্রদের পারে দাঁড়িয়ে ফ্রেমবন্দী এক তরুণী।