উত্তরখানে বাসায় আগুনে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের একজনের মৃত্যু

· Prothom Alo

রাজধানীর উত্তরখানের একটি বাসায় আগুনে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম আলী হোসেন (৫৫)। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Visit asg-reflektory.pl for more information.

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

বর্তমানে আলী হোসেনের স্ত্রী মোছা. হাসনাহেনা (৪০) ও মেয়ে মোছা. আঁখি আক্তার (২৫) এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন। হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ, আঁখি আক্তারের ১৫ শতাংশ পুড়ে গেছে।

স্বজনদের ভাষ্য, গতকাল শনিবার সকাল ৭টার দিকে রান্নাঘরে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। রান্নার চুলায় ব্যবহৃত গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে।

দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসেন স্বজন সুমন আফসারি। তিনি বলেন, সকালে হাসনাহেনা রান্না করতে যান। তাঁদের একটি চুলা নষ্ট। অন্যটিতে রান্নার কাজ চলে। চুলা জ্বালালে হঠাৎ রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন।

সুমন আফসারির ধারণা, রান্নার চুলায় ব্যবহৃত গ্যাসের লিকেজ থেকে এই আগুন লাগতে পারে।

Read full story at source