হাসান হাফিজুর রহমানের ‘আরো দুটি মৃত্যু’ নিয়ে পাঠচক্র
· Prothom Alo

তরুণ প্রজন্মের মেধা, মনন, চিন্তাশক্তি ও সাহিত্যবোধ বিকাশের লক্ষ্যে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১২ জুন বিকেলে আশেক মাহমুদ কলেজের আমতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনার বিষয় ছিল প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও কথাসাহিত্যিক হাসান হাফিজুর রহমানের কালজয়ী গল্পগ্রন্থ ‘আরো দুটি মৃত্যু’।
পাঠ আলোচনায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী বলেন, ‘হাসান হাফিজুর রহমান “আরো দুটি মৃত্যু” গল্পগ্রন্থে সমাজবাস্তবতার পাশাপাশি মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও জীবনের গভীর সত্যকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। এখানে “মৃত্যু” কেবল শারীরিক অবসান নয়; বরং নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের সংকট এবং সম্পর্কের অন্তর্গত শূন্যতারও প্রতীক।’
Visit amunra.qpon for more information.
নুসরাত শৈলী বলেন, ‘গল্পের চরিত্রগুলোর মাধ্যমে লেখক দেখিয়েছেন কীভাবে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক চাপ ও প্রতিকূল বাস্তবতা একজন মানুষের স্বপ্ন, বিবেক ও মানবিক সত্তাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। মধ্যবিত্ত জীবনের সংগ্রাম ও অস্তিত্বসংকটের চিত্রায়ণে বইটি আজও সমানভাবে প্রাসঙ্গিক।’
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান বলেন, ‘“আরো দুটি মৃত্যু” কেবল একটি গল্পগ্রন্থ নয়, এটি আমাদের সমাজ, মানুষ ও মানবিক মূল্যবোধের গভীর পর্যবেক্ষণের এক অনন্য দলিল। বইটির প্রতিটি গল্প পাঠককে আত্মসমালোচনা করতে শেখায় এবং সমাজের বাস্তব চিত্র নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ে তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইই পারে একজন মানুষকে চিন্তাশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, বন্ধু মাহমুদা ফেরদৌসী ও রুবেলসহ অন্যরা।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বন্ধুরা বইটির বিভিন্ন গল্প, চরিত্র ও সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেন। তাঁরা মনে করেন, একটি সুস্থ, সচেতন ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণদের মাদক, হতাশা ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে পাঠচক্রের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা